Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন শচীন

স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আগামী ১৪ অক্টোবর ঢাকায় আসছেন। এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছিলেন শচিন। প্রতিবারই খেলতে আসলেও এবার তিনি আসবেন অন্য একটি কারণে। অবসর নেওয়ার পর এটিই শচীনের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা।

ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব গাজী ট্যাংকের স্বত্বাধিকারী লুৎফর রহমান (বাদল) এর বন্ধু হিসেবে পরিচিত শচীন। বাদলের কেনা দলটির নাম পরিবর্তন অনু্ষ্ঠানে যোগ দিতেই শচীন আসছেন বাংলাদেশে।

লুৎফর গত বছর গাজী ট্যাংক দলটি কিনে সেটির নাম বদলে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ রাখার আবেদন করেছিলেন বিসিবির কাছে। বিসিবি তার আবেদনে সাড়া দেওয়ায় এবার তিনি তার ক্লাবটির নাম পরিবর্তন করে রাখতে পারবেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’।

আর কারনেই ১৪ অক্টোবর লিজেন্ডস অব রূপগঞ্জ-এর নাম ও লোগো উন্মোচন করতে আসার কথা টেন্ডুলকারের।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৪৩ PM . বিভাগঃ .

0 comments for " ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন শচীন "

Leave a reply

    আর্কাইভ