প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ঢাবি অধ্যাপকের যৌন হয়রানি: তদন্ত কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাময়িকভাবে বরখাস্তকৃত অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে রিপোর্ট প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্ব ঢাবি সিন্ডিকেটের সভায় কমিটিটি গঠন করা হয়।
ঢাবি সিন্ডিকেটের এই সভায় কমিটির সদস্যরা হলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. এফ. এম. মেজবাহউদ্দিন এবং ঢাবি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ নীলিমা আকতার।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগের বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদান করবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
