প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
ভারতের উত্তর প্রদেশে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার নাকাটিয়ার প্রত্যন্ত অঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই চালক এবং এক প্রকৌশলী নিহত হয়েছেন।
এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮ টার দিকে বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল চপার হেলিকপ্টারটি। আকাশে উঠার কিছুক্ষণ পরই এতে যান্ত্রিক ক্রুটি দেখা যায় এবং আগুন ধরে যায়। পরে ঘাঁটিতেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। কিন্তু আরোহীদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাত্যাহিক মহড়ায় অংশ নেযার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। কিন্তু আরোহীদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাত্যাহিক মহড়ায় অংশ নেযার সময় এই দুর্ঘটনাটি ঘটে।