Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছে: আইএমএফ


অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের মিশন বলেছে, রাজনৈতিক পরিবেশ শান্ত থাকায় বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী হওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ২৫ শতাংশে দাঁড়াতে পারে।

২ সপ্তাহ বাংলাদেশের সফর শেষে মিশনপ্রধান ও আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের উপপ্রধান এক বিবৃতিতে এ কথা বলেছেন। মঙ্গলবার রাতে বিবৃতিটি ওয়াশিংটন থেকে আইএমএফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০১২ সালের এপ্রিলে আইএমএফ প্রায় ১শ’ কোটি ডলার সম্প্রসারিত ঋণ (ইসিএফ) অনুমোদন করে। এরইমধ্যে এ ঋণের ৫ কিস্তি অর্থ ছাড় শেষ হয়েছে। ঋণের ৬ষ্ঠ কিস্তির প্রায় ১৪ কোটি ডলার ছাড় করার আগে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করতে গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসে আইএমএফের ওই মিশন। মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আইএমএফ ৬ষ্ঠ কিস্তি ঋণ ছাড় করবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৩০ PM . বিভাগঃ , .

0 comments for " বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছে: আইএমএফ "

Leave a reply

    আর্কাইভ