Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আজ সকালে রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানীর ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত লুৎফুর রহমান (৩০) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ভাষানটেক এলাকায় নির্মাণাধীন ৯-তলা ভবনের ৭ তলায় কাজ করার সময় লুৎফুর রহমান সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:১৫ PM . বিভাগঃ .

0 comments for " রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ