Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিসিক শিল্পনগরীতে মবিল ফ্যাক্টরিতে আগুন

স্থানীয় প্রতিনিধি: হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে একটি মবিল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় প্রমিনেন্ট লুব লিমিটেড মুবিল ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্সিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানায়, হবিগঞ্জ ধুলিয়াখাল এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীর প্রমিনেন্ট লুব লিমিটেড মুবিল ফ্যাক্টরিতে সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই চারদিক ছড়িয়ে পড়লে পুরো ফ্যক্টরিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্সিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৪৬ PM . বিভাগঃ .

0 comments for " বিসিক শিল্পনগরীতে মবিল ফ্যাক্টরিতে আগুন "

Leave a reply

    আর্কাইভ