Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

এটিএম বুথে টাকা সহজলভ্য করার নির্দেশ বিবির

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের সুবিধার কথা মাথায় রেখে অটোমেটেড টেলার মেশিন-এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ বলা হয়, গ্রাহরা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় টাকা তুলতে পারেন সেজন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ৫ অক্টোবর হতে ৭ অক্টোবর পবিত্র ঈদ উল আযহা ও দুর্গা পূজা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে জনসাধারণের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেয়া হলো।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৪৩ PM . বিভাগঃ .

0 comments for " এটিএম বুথে টাকা সহজলভ্য করার নির্দেশ বিবির "

Leave a reply

    আর্কাইভ