Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

কুমল্লিায় মাদক পাচারকালে ১ ব্যবসায়ী আটক


এন.এইচ.তুহনি,
কুমল্লিা প্রতনিধি: কুমিল্লায় ৬ লক্ষাধিক টাকার মাদক ও অনান্য মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় শওকত আলী ভূইয়া (৪৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।


বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে জগন্নাথ দিঘি বিওপি’র চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা এবং ৪৮ পিস ইয়াবাসহ নোয়াখালী জেলার সেনবাগ থানার রাজরামপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ শওকত আলী ভূইয়াকে আটক করে। 

এছাড়াও অনান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ৪০ বোতল, গাঁজা ২ কেজি, শাড়ি ৯৮ টি, বাই সাইকেল ৩ টি, ষ্টীলের আলমারির তালা ৩০ টি এবং ১৪১ কেজি জিরা মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদক দ্রব্য এবং মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৬ লক্ষ ১৩ হাজার ৭ শ টাকা। আটককৃত মাদক দ্রব্য কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অনান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৩৪ PM . বিভাগঃ .

0 comments for " কুমল্লিায় মাদক পাচারকালে ১ ব্যবসায়ী আটক "

Leave a reply

    আর্কাইভ