Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী থানার এক বাসায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ শহিদুল ওরফে সাদেকুল নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, মঙ্গলবার  রাত ১০টার দিকে প্যারিস রোডের একটি বাসায় ডাকাতি হচ্ছে বলে এলাকাবাসী থানায় ফোন করলে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করে। তবে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময়ে গ্রেপ্তারকৃত ওই ডাকাতকে জনতা গণ ধোলাই দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:২৮ PM . বিভাগঃ .

0 comments for " রাজধানীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার "

Leave a reply

    আর্কাইভ