Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

আবার 'ফাওয়াদ খান' এর সাথে অভিনয় করতে চান 'সোনম'

বিনোদন ডেস্ক: নায়িকা হিসেবে সোনম কাপুরের ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলোতে তিনি ১২ জন ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে অভিনয় করেছেন। প্রথম সিনেমা 'সাওয়ারিয়া'তে তাঁর নায়ক ছিলেন দুজন। অর্থাৎ এখনো একই নায়কের বিপরীতে দুবার দেখা যায়নি সোনমকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সোনম অভিনীত 'খুবসুরত' এবং এ সিনেমাতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ফাওয়াদের অভিনয় যেমন সমালোচকদের পছন্দ হয়েছে, তেমনি পছন্দ করেছেন সোনমও। তাই পাকিস্তানি এই অভিনেতার সঙ্গে আবারও অভিনয় করার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

এ প্রসঙ্গে সোনম বলেন- 'দর্শকরা পর্দায় আমাদের প্রেম যে পছন্দ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবেই ফাওয়াদের সঙ্গে আরো সিনেমা করব আমি। সোনাম স্বীকার করেন, দর্শকদের কাছ থেকে এতটা সাড়া পাওয়ার আশা তিনি করেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন-'আমরা মাত্র ৯০০ হলে সিনেমাটি মুক্তি দিয়েছি। সবাই সিনেমাটিকে এভাবে গ্রহণ করবেন, এটা আসলে ভাবতেই পারিনি। তাহলে আরো বেশি হলে মুক্তি দেওয়া যেত।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৪৬ PM . বিভাগঃ .

0 comments for " আবার 'ফাওয়াদ খান' এর সাথে অভিনয় করতে চান 'সোনম' "

Leave a reply

    আর্কাইভ