Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ভারতের উত্তরপ্রদেশে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। 

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে  গোরাখপুর শহরের কাছে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার। তিনি বলেন, ‘এটাই চূড়ান্ত হতাহতের সংখ্যা নয়।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লখনৌ বাড়ুনি এক্সপ্রেস ও কৃষক এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রেনের একটি করে বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব নিহতদের পরিবার প্রতি দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ হাজার ও আহতদের পরিবারকে ২৫ হাজার রুপি করে সহায়তার দানের ঘোষণা দিয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:৩৩ AM . বিভাগঃ , .

0 comments for " ভারতের উত্তরপ্রদেশে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ "

Leave a reply

    আর্কাইভ