Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

কেরানীগঞ্জে চার খুনের মূল হোতা সুমন গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চার জনকে হত্যার মূল পরিকল্পনাকারী ডাকাত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব- ১০।

রাতে ডেমরায় আরেকটি অভিযানে চাঁনমিয়া নামের সুমনের এক সহযোগিকেও গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার সুমন কেরানিগঞ্জে সাজু ও তার স্ত্রী-সন্তানদের হত্যার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়- ডাকাতির টাকা ও মালামাল ভাগ-ভাটোয়ারা এবং পরকীয়ার জের ধরেই সাজুকে হত্যা করা হয়। আর ঘটনার যেন কোনো স্বাক্ষী না থাকে, সেজন্য বাসায় সাজুর স্ত্রী ও সন্তাদের হত্যা করা হয়।

গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সাত জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তখন ডাকাত সুমন পলাতক ছিল।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:১৫ PM . বিভাগঃ .

0 comments for " কেরানীগঞ্জে চার খুনের মূল হোতা সুমন গ্রেপ্তার "

Leave a reply

    আর্কাইভ