প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
পোশাক শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা
বি২৪ নিউজ ডেস্ক: ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সনাতন ধর্মালম্বী কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত না করে অভ্যন্তরীন সমন্বয়ের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শনিবার খোলা রাখতে হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখতে হবে।
