Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

জাপানে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সপ্তাহান্তে মাউন্ট ওনতাকের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় পর্বতশৃঙ্গ থেকে উদ্ধারকর্মীরা আরো সাত জনের মৃতদেহ উদ্ধার করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

মাউন্ট ওনতাকের অগ্ন্যুৎপাতের ঘটনায় ইতোমধ্যেই ৩৬ জন প্রাণ হারিয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্বতশৃঙ্গের কাছে আরো বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে বলে জানা গেছে। খবর এএফপি’র।
ওতাকি গ্রামের এক কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকর্মীরা পবর্তশৃঙ্গের কাছে আরো সাত জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। মৃতদেহগুলোকে পর্বত থেকে নিচে নামানো হয়েছে।’

প্রায় ১ হাজার সৈন্য, পুলিশ ও দমকল কর্মী যৌথভাবে অভিযান চালিয়ে আগ্নেয়গিরি থেকে ১৪ জনের মৃতদেহ নামিয়ে এনেছে। রোববার মৃতদেহগুলো পাওয়া গেছে। এখনো পর্বতশৃঙ্গে আরো ১০ জনের মৃতদেহ পড়ে আছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:০৩ PM . বিভাগঃ .

0 comments for " জাপানে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ "

Leave a reply

    আর্কাইভ