Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

'যানজট এড়াতে ঢাকার ভেতর শুধু সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশে'

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ঢাকা শহরের যানজট এড়াতে এখন থেকে ঢাকার ভেতর শুধু সোহরাওয়ার্দী উদ্যানে সব ধরনের সভা সমাবেশের স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চার পয়েন্ট ছাড়া কোথায় মিছিল, সভা, সমাবেশ করা যাবে না'।
 
আজ বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

তিন বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) ঢাকার কোথায় সভা সমাবেশ করা যাবে না বলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব করা হবে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নগরীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।’

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:৩৬ PM . বিভাগঃ , .

0 comments for " 'যানজট এড়াতে ঢাকার ভেতর শুধু সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশে' "

Leave a reply

    আর্কাইভ