প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মধ্যপ্রাচ্যে ২,৩০০ মেরিন সেনা মোতায়েন করবে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ২,৩০০ মেরিন সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন। গোলযোগপূর্ণ এ অঞ্চলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য এ সব সেনা মোতায়েনের কথা বলা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে একটি টাস্ক ফোর্স গঠন করছে আমেরিকা। এ বাহিনীতে কয়েকটি জঙ্গি বিমান থাকবে। বাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রাখা হবে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী অভিযানে আমেরিকা জড়িত হওয়ার অনেক আগে ২০১৩ সালে এ বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছিল ওয়াশিংটন।
এ টাস্ক ফোর্সের ঘাঁটি কুয়েতে হবে বলে জানা গেছে। অবশ্য, আফ্রিকার জন্য এরই মধ্যে স্পেনের মরোনে এ রকম ঘাঁটি করেছে মার্কিন মেরিন কোর। সূত্রঃ রেডিও তেহরান।
