প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে মা ও মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
নদীও ওপার থেকে নৌকাযোগে পরিবারের চার সদস্য ঢাকার দিকে আসছিল।নদী তীরে আসার পর নৌকাটি একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
এদিকে এ ঘটনায় নিহত খাদিজা বেগমের (২৫) স্বামীকে পাওয়া গেলেও শাশুড়ি নিখোঁজ রয়েছেন।আহত স্বামী ওহাব মিয়াকে (২৮) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাশুড়িকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর।
শাশুড়িকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর।