Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

নাজমুল হুদাকে ডেকে পাঠিয়েছেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদাকে ডেকে পাঠিয়েছেন। তার সাথে কথা বলার জন্য তাকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। আজ বুধবার রাত ১০টায় এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হবে।

নাজমুল হুদা বলেন, ‘ম্যাডাম রাতে ডেকেছেন, তাই যাবো। এতদিন তো দলে ছিলাম না, হয়তো দলে যাবার ব্যাপারেই কথাবার্তা হবে। দল থেকে বহিষ্কার হওয়ার পর দীর্ঘদিন ধরেই দলে ফেরার জন্য চেষ্টা চালিয়ে আসছেন তিনি। খালেদা জিয়ার এই ডাক তার দলে ফেরার পথ সুগম করবে বলে মনে করছেন নাজমুল হুদার শুভাকাঙ্খিরা।

উল্লেখ্য, খালেদা জিয়া সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ২০১২ সালে দলের শৃঙ্খলা ভঙের দায়ে বহিষ্কৃত হন বিএনপির একসময়ের এ প্রভাবশালী ভাইস চেয়ারম্যান।


বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:০৪ PM . বিভাগঃ , .

0 comments for " নাজমুল হুদাকে ডেকে পাঠিয়েছেন খালেদা জিয়া "

Leave a reply

    আর্কাইভ