Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বাংলাদেশের ‘কোডিং ইয়োর অপরচুনিটি’ এ্যাওয়ার্ড লাভ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে বেটার স্টোরিজ লিমিটেড এবং নেপাল থেকে রোবোটিক এসোসিয়েশন বার্ষিক আঞ্চলিক মঞ্জুরি প্রতিযোগিতা ‘কোডিং ইয়োর অপরচুনিটি’ এ্যাওয়ার্ড লাভ করেছে। ঢাকার এক হোটেলে প্রতিযোগিতার সর্বশেষ ইভেন্টে তাদের উদ্ভাবনী প্রস্তাব বাস্তবায়নের তাদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বব্যাংক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিজয়ী সংস্থাগুলোকে তাদের উদ্ভাবনী প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রত্যেকটিকে ১০ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।সংস্থাসমূহ ও এনজিও’র তরুণ নেতৃত্বের জন্য বিশ্বব্যাংক ও মাইক্রোসফট আঞ্চলিক মঞ্জুরি প্রতিযোগিতা ‘কোডিং ইয়োর অপরচুনিটি’ এর আয়োজন করে থাকে।

চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে ৪টি এবং নেপাল থেকে তিনটি সংস্থা শীর্ষস্থানীয় আইটি ও উন্নয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের কাছে তাদের প্রস্তাবনা উপস্থাপন করে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ৪টি দেশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশগুলো হলো বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা। প্রতিযোগিতায় এই চারটি দেশ থেকে ৭০টির বেশি প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:১৩ PM . বিভাগঃ , .

0 comments for " বাংলাদেশের ‘কোডিং ইয়োর অপরচুনিটি’ এ্যাওয়ার্ড লাভ "

Leave a reply

    আর্কাইভ