প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
সাঁতারু মাইকেল ফেলপস গ্রেপ্তার
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপসকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে মঙ্গলবার সকালে তার নিজ শহর বাল্টিমোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মাইকেলে ফেল্পস একটি সংরক্ষিত এলাকা দিয়ে অতিরিক্ত গতিতে তার গাড়িটি চালানোয় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হযেছে। মাইকেল ফেলপস বাল্টিমোরের একটি এলাকায় ঘণ্টায় ৮৬ মাইলে বেগে গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এলাকায় গাড়ির সর্বোচ্চ স্পিড ছিল ৪৫ কিলোমিটার। বিষয়টি পুলিশের নজরে আসলে তার পিছু নেয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেপ্তার করার সময় ফেলপস পুলিশকে সহায়তা করেছিলেন। অবশ্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফেলপসের গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে সলসবেরি বিশ্ববিদ্যারয়ের পাশ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার হয়েছিলেন তিনি।