Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বৃহস্পতিবার থেকে লঞ্চের স্পেশাল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহা ও পূজায় ঘরমুখো যাত্রীর চাপ সামলাতে বৃহস্পতিবার থেকে লঞ্চের স্পেশাল সার্ভিস চালু করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘অতিরিক্ত যাত্রীদের চাপ মোকাবিলা ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে লঞ্চের স্পেশাল সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন ১২০টির মতো লঞ্চ চলাচল করবে।’

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট টার্মিনালে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নদীপথে নজরদারি করবে নৌ-ট্রাফিক পুলিশ।

জয়নাল আবেদীন বলেন, ‘কোনো যাত্রী যাতে নৌকা দিয়ে লঞ্চে উঠতে না পারে সে জন্য আইনশৃংখলা বাহিনী দায়িত্ব পালন করবে। গত দুইদিন ধরেই যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া লঞ্চের ছাদে কোনো যাত্রী যাতে না ওঠে তা দেখভাল করবেন বন্দরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।’



অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদরঘাটে মোবাইল কোর্ট বসানো হবে বলেও জানান তিনি।

লঞ্চ দুর্ঘটনা এড়াতে এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:১৫ PM . বিভাগঃ .

0 comments for " বৃহস্পতিবার থেকে লঞ্চের স্পেশাল সার্ভিস "

Leave a reply

    আর্কাইভ