Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: পবিত্র হজ্ব পালনের উদ্দেশে আজ সৌদি আরবে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ ভোর পৌনে ৬টায় (সৌদি আরবের স্থানীয় সময়) বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কন্সাল জেনারেল একেএম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে রাজকীয় মোটর শোভাযাত্রাসহকারে মক্কা অতিথি প্রাসাদে নেয়া হয়। আজ রাতে তিনি এখানে অবস্থান করবেন।
আবদুল হামিদ আজ ওমরাহ পালন করবেন।

এরআগে আজ রাত ২টায় রাষ্ট্রপতি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডীন, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ত্যাগের আগে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। হজ্ব পালনকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ও জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করবেন। সূত্রঃ বাসস।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:০৯ PM . বিভাগঃ .

0 comments for " সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি "

Leave a reply

    আর্কাইভ