প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ
নিজস্ব প্রতিবেদক: ২০ দলীয় জোটের গত রাতের বৈঠকের বিস্তারিত জানাতে আজ সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
ঈদের পর ২০ দলীয় জোটের আন্দোলন পরিকল্পনা নিয়ে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জানা গেছে বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগামীকাল সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বৈঠক শেষে ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করা হলে এ ইস্যুতে ঈদের পর বড় ধরনের আন্দোলনে যাবে ২০ দল। এছাড়া বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের আয়োজনে বৃহত্তর জেলাগুলোতে সমাবেশ করবেন। পরে ঢাকায় মহাসমাবেশ করার ইচ্ছা তাদের। আগামী ২০অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি সম্পন্ন করবে ২০দল।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীরউত্তম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।