Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ৮ মামলা

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাজধানীর সিএমএস আদালতে ২টি, চট্টগ্রামে ৪টি, সিলেটে একটি এবং বরিশালে একটি। হজ ও তবলিগ জামাত নিয়ে কটূক্তির করায় তার বিরুদ্ধে এ সব মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা:রাজধানীর সিএমএস আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রেজা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন। একই অভিযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে ঢাকার চকবাজার থানার পূর্ব ইসলামবাগের বাসিন্দা আলহাজ মোহাম্মাদ বাদল বাদী হয়ে ওই মন্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম: একই অভিযোগে চট্টগ্রামে তার বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। অ্যাডভোকেট কাওসার পারভীন বাদী হয়ে বেলা ১১টার দিকে চট্টগ্রাম পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন। এ ছাড়া ইফতেকার হোসেন মহসিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শামসুন নাহার বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে বাকি তিনটি মামলা করা হয়।

সিলেট: আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্না।

বরিশাল: ঠিক একই অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশালেও ১টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুর ২টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোটেকট মো. সাইফুল আলম ফুয়াদ বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (দ্বিতীয় ও তৃতীয়) এ মামলা করেন।

তার এ বক্তব্যের প্রেক্ষিতে দেশে-বিদেশে সমালচনার ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন গুলি মিছিল-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। অবিলম্বে তাকে মন্ত্রীসভা থেকে বহিস্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:০৩ PM . বিভাগঃ , .

0 comments for " লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ৮ মামলা "

Leave a reply

    আর্কাইভ