প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুই মামলায় সমন জারি
নিজস্ব প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হজ নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা দুই মামলায় সমন জারি করেছেন আদালত।
আগামী ২৮ অক্টোবর একটি মামলা এবং ৩০ অক্টোবর অন্য আরেকটি মামলার জন্য পৃথক পৃথকভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে পৃথক পৃথক শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ (২) ধারায় প্রথম মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেএমএম আবেদ রাজা। একই আদালতে একই ধারায় অন্য মামলাটির বাদী আলহাজ মো. বাদল।
বাদীদের বক্তব্য শুনে দু’টি মামলাই আমলে নেন আদালত। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সাক্ষ্য গ্রহণ করে শাস্তি দেয়ার আবেদন জানান মামলার বাদীরা।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত কেএমএম আবেদ রাজার দায়ের করা মামলাটির শুনানি শেষে আগামী ২৮ অক্টোবর লতিফ সিদ্দিকীকে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে অনুষ্ঠিত হয় আলহাজ মো. বাদলের দায়ের করা মামলাটির শুনানি। এ মামলায় তাকে হাজির হতে হবে আগামী ৩০ অক্টোবর।
এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময় করেন লতিফ সিদ্দিকী।
এ সময় তিনি বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করলো এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।’
তিনি বলেন, ‘আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলিগ জামাতের।’