Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

ফেনিতে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ

স্থানীয় প্রতিনিধি: বুধবার দুপুর আড়াইটার দিকে ফেনী শহরের তাকিয়া বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় ভেজাল তেল তৈরী ও বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্যবসায়ী মেসবাহ উদ্দিন (৩৫) আবুল বশর (৫০), সুজন দাস (৩০) ও মোহাম্মদ আলাউদ্দিন (২৯)।

গোপন সংবাদের ভিত্তিতে তাকিয়া বাজারের রুবাইয়া সয়াবিন মিলস, বিসমিল্লাহ সয়াবিন মিলস, রাজমুকুট সয়াবিন মিলস ও সুন্দরবন সয়াবিন মিলসে অভিযান চালায় র‌্যাবসহ ভ্রাম্যমাণ আদালতের একটি দল। ‌এসময় ওইসব প্রতিষ্ঠান থেকে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন, ৩০ হাজার খালি বোতল, এক লাখ স্টিকার (বোতলের লেভেল) ও ১০টি ভেজাল তেল তৈরির মেশিনসহ মোট ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। 

উল্লেখ্য, এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রুপচাঁদা, তীর, ডায়মন্ড ও বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে ভেজাল সয়াবিন বিক্রি করে আসছে। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৪০ PM . বিভাগঃ .

0 comments for " ফেনিতে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ "

Leave a reply

    আর্কাইভ