Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

সাভারে নিখোঁজদের তালিকা চেয়েছে হাইকোর্ট

Posted by Unknown | সোমবার, ১৩ মে, ২০১৩ | Posted in


সাভারে ভবন ধসের ঘটনায় নিখোঁজদের এক সপ্তাহের মধ্যে পরিচয়পত্র ও নিয়োগপত্র সহ তালিকা চেয়েছে হাইকোর্ট। 

এবার বড় পর্দায় খলনায়কের চরিত্রে শাহেদ

Posted by Unknown | | Posted in


কয়েক বছর পর আবার ছবিতে অভিনয় করলেন শাহেদ শরিফ খান (শাহেদ)। তার অভিনীত ছবির নাম ছেলেটি আবলতাবোল মেয়েটি পাগল পাগল। জয়দেবপুরে এ ছবির শুটিং এ অংশ নেন শাহেদ, তবে জানাগেছে এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছে শাহেদ।

পুলিশের অনুমতি না পেয়ে বিএনপির সমাবেশ স্থগিত, পরবর্তি সমাবেশ বুধবার

Posted by Unknown | | Posted in


পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশ করতে পারলোনা বিএনপি। তবে আগামী বুধবার বিকাল ৩-টায় নয়াপল্টনে আবারও সমাবেশ ডেকেছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আগামিকাল থেকে আশুলিয়ার সকল পোশাক কারখানা অনির্দৃষ্টকালের জন্য বন্ধ

Posted by Unknown | | Posted in

 
আগামীকাল মঙ্গলবার থেকে আশুলিয়ার সকল পোশাক কারখানা অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করলেন পোশাক কারখানা মালিক সংগঠন বিজেএমইএ। বিজেএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেওয়া হয়। তবে কারখানা বন্ধ থাকা অবস্থায় কর্মচারিরা কোন ধরনের বেতন-ভাতা পাবেনা।

আবারও ফিরলেন নওয়াজ, কেটেগেছে ১৪ বছর

Posted by Unknown | | Posted in


আবারও ক্ষমতায় নওয়াজ শরিফ কিন্তু মাঝে অতিবাহিত হয়েগেছে ১৪ টি বছর। ২৬৭ টি আসনের মধ্যে ১৩০ টি আসন পয়ে তিনি বেসরকারি ভাবে জয় লাভ করেছেন। বিশাল ব্যাবধানে জয় পাওয়া সত্তেও একক ভাবে পার্লামেন্ট গঠন করতে পারছেনা নওয়াজ শরিফের দল। পার্লামেন্ট গঠন করতে হলে অবশ্যই জোট গঠন করতে হবে যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। তাবে পিটিআই-এমকিউএমকে জোটেনেতে আগ্রহ প্রকাশ করেছে নওয়াজ শরিফের পিএমএল-এন। এইবার সহ তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্ষীয়ান এই নেতা। 

বাজারে আসছে ইনটেলের নতুন চিপ হ্যাসওয়েল

Posted by Unknown | | Posted in


প্রযুক্তি ও ওয়েবসআইট  বিশ্লেষকরা মনে করছেন বর্তমান প্রযুক্তির বাজারটা একটু আলাদা। তাই বিশ্লেষকরা ল্যাপটপ বা ম্যাকবুক কেনার জন্য কিছুদিন অপেক্ষা করতে বলছেন। যুক্তরাষ্ট্রের গবেষকরা মনেকরছেন বর্তমান সময়টা ল্যাপটপ কেনার মোটেই উপযোগী নয়, আর কিছুদিন পরে নিলে হাতের নাগালে ভাল পন্য পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেয় আরো শক্তিশালী চিপযুক্ত ল্যাপটপ বাজারে আসছে বলে জানিয়েছেন ইনটেল। ইনটেলের নতুন এই চিপের নাম দেওয়া হয়েছে হ্যাসওয়েল। স্মার্টফোনের ব্যাটারির মতই ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্বের প্রয়োজন। হ্যাসওয়েল ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে দিবে বলে জানিয়েছেন ইনটেল কর্তৃপক্ষ। আগামি জুনের নাগাদ বাজারে এই চিপ পাওয়া যাবে বলে জানিয়েছে ইনটেল। 

আগামীকাল ১৪ ই মে এর পরীক্ষাটি হবে ১৮ ই মে

Posted by Uzzwal Dhali | | Posted in

আবারও হরতালের কবলে এইচ,এস,সি পরীক্ষা


ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়েতে ইসলামীর ডাকা হরতালের কারনে আবারও পিছিয়ে গেল এইচ, এস, সি পরীক্ষার দিন। শুধুমাত্র হরতালকে কেন্দ্র করেই পিছিয়ে গেল এইচ, এস, সি পরীক্ষা।

বিদেশিদের খুশি করার জন্য সরকার আবার সংলাপের কথা বলছেন: মওদুদ

Posted by Uzzwal Dhali | | Posted in

সংলাপে সরকারের সদিচ্ছা নেই


সংলাপ নিয়ে সরকারের কোনও সদিচ্ছা বা আন্তরিকতা নেই। শুধুমাত্র বিদেশিদের খুশি করার জন্যই ইদানীং সরকার আবার সংলাপের কথা বলছে। এমনটিই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক গবেষণা পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজ সোমবার আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। মওদুদ আহমদ আরও বলেন যে আজ ১৮ দলের সমাবেশ ছিল। কিন্তু সরকার অনুমতি দেয়নি। বিরোধী দলের নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে। এতে প্রমাণিত হয়, সরকার সংলাপের ব্যাপারে আন্তরিক নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকার সংলাপের কথা বলছে।

ধ্বসে পড়া রানা প্লাজার উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে

Posted by Uzzwal Dhali | | Posted in

শেষ পর্যায়ে উদ্ধার অভিযান


গত ২৪ মে রানা প্লাজা ধ্বসে পড়ার পর থেকে ধাপে ধাপে অত্যন্ত সতর্কতার সাথে চলছে উদ্ধার কার্যক্রম। এ পর্যন্ত রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া জীবিতের সংখ্যা ২৫০০ এর উপর এবং উদ্ধার হওয়া মৃতের সংখ্যা ১,১২৭ জন। ধ্বংসস্তূপের মাঝে আর কোনও লাশ নেই বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারী বাহীনি! আজ সোমবার সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬ টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হবে বলে জানা যায়। এরপর পরবর্তি দায়িত্ব জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান নবম পদাতিক ডিভিশনের কর্নেল ইবনে ফজল সায়েখুজ্জামান।

মহাসেন এখন ১২০০ কিঃ মিঃ দূরে- ৪ নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ

Posted by Uzzwal Dhali | | Posted in

ধেয়ে আসছে মহাসেন


আলোচিত ঘূর্নিঝড় মহাসেন ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্নিঝড়টি এখন সমূদ্র উপকূল থেকে ১,২২০ কিঃ মিঃ দূরে অবস্থান করছে। এই ঘূর্নিঝড়ের কারনে আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার দুপুরে আবহাওয়ার বিশেয় বুলেটিনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে।

গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ ঘোষনা

Posted by Uzzwal Dhali | | Posted in

পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাস বন্ধ ঘোষনা 


একের পর দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রলীগ নেতারা। গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল আগামী ১৯ শে মে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আজ সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ এবং ছাত্রীদের আগামী বুধবার দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। সিন্ডিকেট সদস্য ড. কবীর হোসেন জানান সোমবার বেলা ১১ টায় জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ছুটি শেষে ২ রা জুন বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানা যায়। তবে ছুটির মধ্যেও যথারীতি চলবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ।

আজ ১৩ই মে কনিষ্ঠ কবি 'সুকান্ত ভট্টাচার্যের' মৃত্যু বার্ষিকি

Posted by Unknown | | Posted in


কবি 'সুকান্ত ভট্টাচার্য' ১৯২৬ সালের ১৫ই আগষ্ট মাতামহ মহিম হালদার এর বাড়িতে জন্ম গ্রহন করেন। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে। ছোট বেলায় মাকে হারিয়ে অনেকটা একা ছিলেন তরুন কবি সুকান্ত। কবির জীবনের বেশিরভাগ সময কেটেছে কলকাতায়।। তিনি ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।পশ্চিম বঙ্গের প্রক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধোদেব ভট্টাচার্য সুকান্তের ভাতুষ্পুত্র।

 আজ ১৩ই মে কবি 'সুকান্তের' মৃত্যু বার্ষিকি। ১৯৪৭ সালের এই দিনে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। তার এই ২১ বছরের জীবনে তিনি অনেক কবিতা লিখে বাংলা সাহিত্যে তার স্থান করে নেন। পরবর্তি সময়ে উভয় বাংলা থেকে 'সুকান্ত সমগ্র' নামে তার রচনাবলি প্রকাশিত হয়। তিনি ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পসংঙ্ঘের পক্ষে 'অকাল' নামক কাব্যগ্রন্থ রচনা করেন। আজ তার এই মৃত্যু বার্ষিকি উপলক্ষে গোপালগঞ্জে কবিতা আবৃতি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জামায়াত নেতা ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে আগামিকাল হরতাল ডেকেছে জামায়াত

Posted by Unknown | | Posted in


৭১ এর মানবতা বিরধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা  ইউসুফ গ্রফতার হওয়ার প্রতিবাদে আগামিকাল হরতাল ডেকেছে জামায়ত। গতকাল তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আগামিকাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই হরতাল।  

সান্তনার জয় দিয়ে শেষ হলো বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Posted by Unknown | | Posted in


সিরিজের শেষ ও ২য় টি-২০ তে জয় পেয়েছে  বাংলাদেশ। ১ম এ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে তামিম ৪৩ ( বল ৩০-৬*১, ৪*৬)। জিম্বাবুয়ে ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ রান করে ভূসি সিবান্দা ৩২ ( ২৫ বল-৬*১, ৪*৩)। 

আবারও সাকিব কারিশমা দেখল ক্রিকেট ভক্তরা। কালকেও তিনি ব্যাট ও বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। ব্যাট হাতে তিনি খেলেছে ২৮ বলে ৪০ রানের ( ৬*১, ৪*৬ ) এক দুর্দান্ত ইনিংস। শুধু তাই নয় কালকে জিম্বাবুয়ে শিবিরে ত্রাস বোলিং এর সবার উপরে ছিলেন সাকিব। বল হাতে তিনি ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। যার ফলশ্রুতিতে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরুস্কার দুটি উঠেছে সাকিবের ঝুলিতে।

    আর্কাইভ