প্রকাশকালঃ
সোমবার, ১৩ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
সান্তনার জয় দিয়ে শেষ হলো বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
সিরিজের শেষ ও ২য় টি-২০ তে জয় পেয়েছে বাংলাদেশ। ১ম এ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে তামিম ৪৩ ( বল ৩০-৬*১, ৪*৬)। জিম্বাবুয়ে ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ রান করে ভূসি সিবান্দা ৩২ ( ২৫ বল-৬*১, ৪*৩)।
আবারও সাকিব কারিশমা দেখল ক্রিকেট ভক্তরা। কালকেও তিনি ব্যাট ও বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। ব্যাট হাতে তিনি খেলেছে ২৮ বলে ৪০ রানের ( ৬*১, ৪*৬ ) এক দুর্দান্ত ইনিংস। শুধু তাই নয় কালকে জিম্বাবুয়ে শিবিরে ত্রাস বোলিং এর সবার উপরে ছিলেন সাকিব। বল হাতে তিনি ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। যার ফলশ্রুতিতে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরুস্কার দুটি উঠেছে সাকিবের ঝুলিতে।