প্রকাশকালঃ
সোমবার, ১৩ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
মহাসেন এখন ১২০০ কিঃ মিঃ দূরে- ৪ নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ
ধেয়ে আসছে মহাসেন
আলোচিত ঘূর্নিঝড় মহাসেন ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্নিঝড়টি এখন সমূদ্র উপকূল থেকে ১,২২০ কিঃ মিঃ দূরে অবস্থান করছে। এই ঘূর্নিঝড়ের কারনে আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার দুপুরে আবহাওয়ার বিশেয় বুলেটিনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে।