প্রকাশকালঃ
সোমবার, ১৩ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
বাজারে আসছে ইনটেলের নতুন চিপ হ্যাসওয়েল
প্রযুক্তি ও ওয়েবসআইট বিশ্লেষকরা মনে করছেন বর্তমান প্রযুক্তির বাজারটা একটু আলাদা। তাই বিশ্লেষকরা ল্যাপটপ বা ম্যাকবুক কেনার জন্য কিছুদিন অপেক্ষা করতে বলছেন। যুক্তরাষ্ট্রের গবেষকরা মনেকরছেন বর্তমান সময়টা ল্যাপটপ কেনার মোটেই উপযোগী নয়, আর কিছুদিন পরে নিলে হাতের নাগালে ভাল পন্য পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেয় আরো শক্তিশালী চিপযুক্ত ল্যাপটপ বাজারে আসছে বলে জানিয়েছেন ইনটেল। ইনটেলের নতুন এই চিপের নাম দেওয়া হয়েছে হ্যাসওয়েল। স্মার্টফোনের ব্যাটারির মতই ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্বের প্রয়োজন। হ্যাসওয়েল ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে দিবে বলে জানিয়েছেন ইনটেল কর্তৃপক্ষ। আগামি জুনের নাগাদ বাজারে এই চিপ পাওয়া যাবে বলে জানিয়েছে ইনটেল।