প্রকাশকালঃ
সোমবার, ১৩ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ ঘোষনা
পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাস বন্ধ ঘোষনা
একের পর দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রলীগ নেতারা। গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল আগামী ১৯ শে মে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আজ সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ এবং ছাত্রীদের আগামী বুধবার দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। সিন্ডিকেট সদস্য ড. কবীর হোসেন জানান সোমবার বেলা ১১ টায় জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ছুটি শেষে ২ রা জুন বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানা যায়। তবে ছুটির মধ্যেও যথারীতি চলবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ।
ছুটি শেষে ২ রা জুন বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানা যায়। তবে ছুটির মধ্যেও যথারীতি চলবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ।