Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

আগামী ১৪ জুলাই যুবলীগের জাতীয় কংগ্রেস

Posted by Unknown | বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩ | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

আগামী ১৪ জুলাই আওয়ামী যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ত্রিবার্ষিক কেন্দ্রীয় কংগ্রেস সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৩ জুলাই মহানগর নাট্যমঞ্চে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ও ৫ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় আসন্ন কংগ্রেসের দিনক্ষণ চূড়ান্ত,প্রস্তুতি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, হারুনুর রশিদ, শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান হিরন, আতাউর রহমান, মঞ্জুর আলম শাহীন, ফজলুল হক আতিক, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ। 
বৈঠকে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হুইপ মির্জা আজম এমপিকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটিগুলো হচ্ছে গঠনতন্ত্র, প্রচার, দফতর, মঞ্চ, সাজসজ্জা, খাদ্য, শৃঙ্খলা, সাংস্কৃতিক, অর্থ ও চিকিৎসা। ওমর ফারুক চৌধুরী বলেন, শুক্রবার আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে ৯ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস নির্ধারণ করা হলেও প্রধানমন্ত্রী সরকারি কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে এবং ওইদিন কেবিনেট মিটিং থাকায় তা পিছিয়ে ১৪ জুলাই। সূত্রঃ আওয়ামী যুবলীগে।


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলেচনা সভা

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ 

আগামী ৩০শে মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩২ শাহাদাৎ বার্ষিকী। উক্ত শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দল  "বহুদলীয় গনতন্ত্র ও শহীদ জিয়া "-শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দলের কার্যকারী সভাপতি কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান হিসাবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ। উক্ত আলোচনা সভায় বিএনপির সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি  পাপিয়া সহ বিএনপির অঙ্গসংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী মাসে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে, যোগাযোগমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ

আগামী মাসে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন  যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্থ সড়ক এবং সেতু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি আরো বলেন, জুনের মাঝামাঝিতে  পদ্মা সেতুর প্রকল্প প্রস্তুত করা হবে এবং জুনের শেষ সপ্তাহে সতু নির্মান প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। 

মন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের পরামর্শক প্রতিষ্ঠান ‘মনসেল আইকমকে’ দরপত্র হালনাগাদ করার জন্য  দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি মূল সেতুর ডিজাইন ও ডকুমেন্ট হালগানাদ করেছে এই খাতে ১৬’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৪’শ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মানের প্রস্ততিমূলক কাজ শেষ হয়েছে এবং ৯৬ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণের কাজ চলছে।
   

সিলেটের চার প্রার্থীকে ডাকলেন বিএনপি নেত্রী

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

সিলেটে বিএনপির চার প্রার্থী, এখনো তারা একক প্রার্থী বেছে নিতে পারেনি। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের আর মাত্র চার দিন বাকি। চার প্রার্থীই দলীয় সমর্থনের আশায় নিজ নিজ স্থানে অনড়। সমস্যার সমাধানের জন্য বিএনপির ভাইস চেয়ারস্যান শমসের রহমান মবিন সবার সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। সমস্যা সমাধান করে একক প্রার্থী দিতে  আজকে চার  নেতাকে তার গুলশান কার্যালয়ে ডেকেপাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ রাতেই তাদের নিয়ে বৈঠক করবেন নেত্রী। চার প্রার্থী তারা হলেন সিলেট মহানগরীর সাবেক সভাপতি আরিফুল হক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সাধারন সম্পাদক আব্দুল কাইউম জালালী ও সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাসুজ্জামান।

ইলেকট্রনিক্স পন্যের কাঁচামাল আমদানি শুল্ক কমানোর দাবি

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ
আগামি ৬ জুন এ সরকারের শেষ বাজেট পেশ করা হবে। উক্ত বাজেটে দেশীয় ইলেকট্রনিক্স পন্যের কাঁচামাল আমদানি শুল্ক কমানোর দাবি করেছেন দেশীয় ইলেকট্রনিক্স পন্য বিক্রেতারা। তারা বলেন, দেশীয় ইলেকট্রনিক্স পন্যের কাঁচামাল আমদানি শুল্ক বাড়ানোর কারনে তারা বিদেশী কোম্পানী গুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেনা। যার ফলে অনেক মাঝারি ও ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 
ইলেকট্রনিক্স পন্যের কাঁচামাল আমদানি শুল্ক ছিল ১২ শতাংশ যা গত বছর বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়।

সাভারে রানা প্লাজায় নিখোঁজ স্বজনদের ভিড়, থানায় জিডি ।

Posted by Unknown | | Posted in


  • গত ১৪মে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে নিয়ন্তনকক্ষ শরিয়ে নেওয়ার পর থেকে উপজেলা পরিষদে গিয়ে ভিড় করেন নিখোঁজ স্বজনেরা। তাদের দাবির মুখে উপজেলা প্রশাসন নতুন করে তালিকা তৈরির কাজ শুরু করে। সাভার উপজেলা প্রশাসন গত মঙ্গলবার থেকে ৩১৬ জন নিখোঁজ ব্যাক্তির তালিকা করেছে। নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এর মধ্যে সাভার থানায় সাধারন ডায়রি হয়েছে ৮৯টি আর নথিভুক্তু করা হয় ৪১ টি। 
  • নিখোঁজের আত্মীয়সজনেরা মনে করেন থানায় জিডি থাকলে একটি প্রমান থাকলো যা পরবর্তী সময় কাজে লাগবে।
  • সাভার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক তাহমিনা বেগম বি ২৪ নিউজকে বলেন, গত সোমবার থেকে নিখোঁজ ব্যাক্তিদের জিডি নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ পযন্ত ৮৭টি জিডি হয়েছে এবং আনেকে থানায় এসে ভিড় করেছে জিডি করার জন্য।
  • সাভারের রানা প্লাজার তৃতীয় তালায় নিউ ওয়েব বটমস লিমিটেডে কাজ করতেন জামালপুরের ইসলামপুরের সহিজল মিয়ার মেয়ে নার্গিস আক্তার (২০) অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে খোঁজা-খুজি করে মেয়ের সন্ধান না পেয়ে গতকাল সাভার মডেল থানায় সাধারন ডায়রি (নম্বর-১০৭৬)করে।
  • ময়মনসিংহর সদর উপজেলার গন্ডাফা গ্রামের আজিজুল হকের মেয়ে রেখা খাতুন তাঁর মা মর্জিনা বেগম বলেন হাসপালের মর্গে খুজে না পেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্জালয়ে নাম লিখলাম নিখোঁজের খাতায় এবং পরে সাভার মডেল থানায় জিডি করতে গিয়ে বি২৪ নিউজকে এসব কথা বলেন।

ঝিনাইদাহের বেবি খাতুন তার মেয়ে কে খুজতে এসে তাহমিনা কে বলেন আমার মেয়ে কে খুজে দাও আল্লাহ তোমার ভালকরবে। বেবি খাতুনের মেয়ে আছমা রানা প্লাজার পোষাক কারখানায় কাজ করতেন। তাঁর মা রানা প্লাজার সামনে দাড়িয়ে বিচার দাবি করে। আছমার ছোট বোন ময়নার স্বামী হান্নান তাঁর সঙ্গে কাজকরত একসাথে ১৩ দিন পর হান্নানের লাস গলিত আবস্তায় পাওয়া গেলেও আছমার লাস পাওয়া যায়নি।

রানা প্লাজার ভবনধসের পর মৃত ও জিবীত উদ্ধার হয় তিন হাজার ৫৫৩ জন এবং মৃত এক হাজার ১১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা জায় ১২ জন। স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ৮৩৭ জন কে। আর২৯২ জনকে আশনাক্ত অবস্তায় দাফন করা হয় জুরাইনের কবরস্থানে। 

বিজিএমই এর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বি২৪ নিউজ কে বলেন যে আমরা শ্রমিকদের পূর্নঙ্গ তালিকা পেয়েছি। বীমা কোম্পানি ও শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে তালিকা করা হয়েছে। বিজিএমই এর তরফথেকে নিখোঁজ শ্রমিকদের খোজখবর নেওয়া হবে। আর অশনাক্ত লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। বিজিএমই এ বিষয়টি গুরুত্তের সাথে দেখছেন। 

এফবিআই এর গুলিতে মারাগেল ইব্রাগিম

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার সাথে জড়িত ইব্রাগিম নামক এক যুবোককে জিজ্ঞাসাবাদের সময় গুলিকরে হত্যা করেছে  এফবিআই। এফবিআই কর্মকর্তাদের দাবি, ইব্রাগিম ধারালো ছুরি দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে গুলি ছুড়ে তদন্তকারীরা। এ সময় এফবিআই এর এক কর্মকর্তাকে আহত করে ইব্রাগিম। 

সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা জানান, তার গুলির ঘটনার তদন্ত করার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে ইব্রাগিমকে গুলি করা হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখবে তদন্ত দলটি। 

সানরাইজের বিদায়, কাল ফাইনালে উঠার লড়ায়ে রাজস্থান ও মুম্বায়

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

গতকাল রাতে এলিমিনেট ম্যাচে সানরাইজ হায়দারাবাদকে ৪ উইকেটে হারিয়ে ৩য় কোয়ালিফায়ারে উঠেছে রাজস্থান রয়ালস। লো স্কোরিং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রান করে সানরাইজ। দলে হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৩ রান করেন শেখর ধাওয়ান। ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচরে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাজস্থান। কিন্তু ত্রান কর্তা হিসাবে উপস্থিত হন ব্র্যাড হজ। হজ  মাত্র ২৯ বলে ২ চার এবং ৫ ছয়ে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দেয় রাজস্থান সমর্থকদের।

আগামী কাল কোলকাতার ইডেন গার্ডেনে ৩য় কোয়ালিফায়ারে রাজস্থান মুখোমুখি হবে মুম্বায় ইন্ডিয়ানস এর। এদের মাঝে যে দল ম্যাচটি জিতবে তারা ফাইনালে চেন্নাই এর মুখোমুখি হবে।

আজ বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব "বৌদ্ধ পুর্নিমা"

Posted by Unknown | | Posted in ,

আজ ২৩শে মে বৌদ্ধ ধর্মের সবচেয় বড় ধর্মীয় উৎসব "বৌদ্ধ পুর্নিমা"।
নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে পালত হচ্ছে পবিত্র এই উৎসব। বৌদ্ধ ধর্মালম্বিদের মতে আজকের এই দিনেই তাদের ধর্মের প্রবর্তক সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জন্ম, বেধি লাভ ও হাপরির্নিবান হয়েছিল। তাই এই দিনটির নাম দেওয়া হয়েছে "বৌদ্ধ পুর্নিমা"। জাতীয়            আজ দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় বুদ্ধিষ্ট ফেডারেশন উদ্যোগে।

"বৌদ্ধ পুর্নিমা" উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরধীদলীয় নেত্রী বৌদ্ধ ধর্মালম্বিদের শুভেচ্ছা জানিয়েছেন

রাজধানী সহ দেশের ভারি বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

Posted by Unknown | | Posted in ,

বি২৪নিউডেস্কঃ

রাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃস্টিপাত হচ্ছে। অনেক যায়গায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারনে রাস্তা ঘাট চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। রাজধানী দূর্ভোগের স্বীকার হচ্ছেন হাজার হাজার কর্মমুখি মানুষ। নড়াইলে ১ জন সহ বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজকে সরাদিন সহ কালকেউ কিছুকিছু যায়গায় ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পার বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারন চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    আর্কাইভ