প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
আগামী ১৪ জুলাই যুবলীগের জাতীয় কংগ্রেস
আগামী ১৪ জুলাই আওয়ামী যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ত্রিবার্ষিক কেন্দ্রীয় কংগ্রেস সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৩ জুলাই মহানগর নাট্যমঞ্চে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ও ৫ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
গতকাল বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় আসন্ন কংগ্রেসের দিনক্ষণ চূড়ান্ত,প্রস্তুতি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, হারুনুর রশিদ, শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান হিরন, আতাউর রহমান, মঞ্জুর আলম শাহীন, ফজলুল হক আতিক, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ।
বৈঠকে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হুইপ মির্জা আজম এমপিকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটিগুলো হচ্ছে গঠনতন্ত্র, প্রচার, দফতর, মঞ্চ, সাজসজ্জা, খাদ্য, শৃঙ্খলা, সাংস্কৃতিক, অর্থ ও চিকিৎসা। ওমর ফারুক চৌধুরী বলেন, শুক্রবার আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে ৯ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস নির্ধারণ করা হলেও প্রধানমন্ত্রী সরকারি কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে এবং ওইদিন কেবিনেট মিটিং থাকায় তা পিছিয়ে ১৪ জুলাই। সূত্রঃ আওয়ামী যুবলীগে।
