প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
আগামী মাসে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে, যোগাযোগমন্ত্রী
বি২৪ নিউজডেস্কঃ
আগামী মাসে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্থ সড়ক এবং সেতু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি আরো বলেন, জুনের মাঝামাঝিতে পদ্মা সেতুর প্রকল্প প্রস্তুত করা হবে এবং জুনের শেষ সপ্তাহে সতু নির্মান প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে।
মন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের পরামর্শক প্রতিষ্ঠান ‘মনসেল আইকমকে’ দরপত্র হালনাগাদ করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি মূল সেতুর ডিজাইন ও ডকুমেন্ট হালগানাদ করেছে এই খাতে ১৬’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৪’শ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মানের প্রস্ততিমূলক কাজ শেষ হয়েছে এবং ৯৬ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণের কাজ চলছে।