প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
সানরাইজের বিদায়, কাল ফাইনালে উঠার লড়ায়ে রাজস্থান ও মুম্বায়
বি২৪ নিউজডেস্কঃ
গতকাল রাতে এলিমিনেট ম্যাচে সানরাইজ হায়দারাবাদকে ৪ উইকেটে হারিয়ে ৩য় কোয়ালিফায়ারে উঠেছে রাজস্থান রয়ালস। লো স্কোরিং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রান করে সানরাইজ। দলে হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৩ রান করেন শেখর ধাওয়ান। ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচরে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাজস্থান। কিন্তু ত্রান কর্তা হিসাবে উপস্থিত হন ব্র্যাড হজ। হজ মাত্র ২৯ বলে ২ চার এবং ৫ ছয়ে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দেয় রাজস্থান সমর্থকদের।
আগামী কাল কোলকাতার ইডেন গার্ডেনে ৩য় কোয়ালিফায়ারে রাজস্থান মুখোমুখি হবে মুম্বায় ইন্ডিয়ানস এর। এদের মাঝে যে দল ম্যাচটি জিতবে তারা ফাইনালে চেন্নাই এর মুখোমুখি হবে।