Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Posted by Unknown | শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in

স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় টুটুল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারোবাজার মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার বারোবাজর বাদুরগাছা গ্রামের মোহাম্মদ খোকনের ছেলে। তিনি বারোবাজর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে টুটুল প্রাইভেট পড়ে কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকে বাদুরগাছা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মান্দারতলা নামক স্থানে যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাকের টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টুটুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ বারোবাজর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে ইয়াবাসহ আটক-২

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ ট্রাক চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের আবু তালেবের ছেলে ট্রাক চালক মো. সাগর এবং একই এলাকার নজু মিয়ার ছেলে ও চালকের সহকারী মো. জাহাঙ্গীর আলম।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, শাহ আমানত সেতু এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের টুলবক্স থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা হয়েছে।

প্রশ্ন ফাঁসে ছাত্রলীগকর্মী জড়িত, এটি মাথা হেট করে দেয়

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রলীগকর্মী ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, এটি আমাদের সবার মাথা হেট করে দেয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা যে সংগঠনের সঙ্গে যুক্ত সেই ঐতিহ্যবাহী সংগঠনের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, এটি আমাদের সবার মাথা হেট করে দেয়।


ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শনিবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত ‘ছাত্রলীগের কর্মী থেকে রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।


আরেফিন সিদ্দিক বলেন, যে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ পেয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সে বিশ্বাসঘাতকতা করেছে।


ঢাবি উপাচার্য বলেন, ছাত্রলীগের বেশিরভাগ নেতাকর্মীই দেশপ্রেম এবং মূল্যবোধে বিশ্বাস করে। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমরা নিজেরা জড়িত থাকব না এবং যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


‘ছাত্রলীগের কর্মী থেকে রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’ গ্রন্থটি প্রকাশের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই বইয়ের মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে। ছাত্রলীগ যে এ ধরনের সুরুচিপূর্ণ বই প্রকাশ করতে পারে, এটি তার উৎকৃষ্ট প্রমাণ।


বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় এবং ছাত্রলীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা।

শাপলা চত্বরে ১০ নভেম্বর এনডিএফের সমাবেশ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আগামী ১০ নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

আজ শনিবার বিকেলে জোটের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জোটের চেয়ারম্যান শওকত হোসেন জানিয়েছেন।

শওকত হোসেন বলেন, আগামী ৯ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁদের কর্মসূচি শুরু হবে। ১৪ অক্টোবর ঢাকা মহানগরের প্রতিনিধি সম্মেলন ও ছয়টি বিভাগীয় শহরে ছয়টি সমাবেশ করা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার ছোট ১০টি দলের সমন্বয়ে এনডিএফ নামের নতুন এই জোট গঠন করা হয়। এর মধ্যে পাঁচটি দল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে আসে।

দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ হারাচ্ছেন জয়ললিতা

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভূমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে পদ হারাতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুবরামানিয়ান স্বামী জয়ললিতার বিরুদ্ধে ১৯৯৬ সালের ভূমি আইনে মামলা করলে গোটা রাজ্যজুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ভারতীয় একটি গণমাধ্যমকে সুবরামানিয়ান বলেন, জয়ললিতার কাছে অনেক ভালো আইনজীবি আছে। কিন্তু তার জানা উচিত দুর্নীতি কাউকে ছেড়ে দেয় না। বিচারক ক্ষমতা দেখবেন না। আর আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি।

প্রায় ৬৭ কোটি রুপি মূল্যের সরকারি জমি অবৈধভাবে দখল করায় জয়ললিতার বিরুদ্ধে মামলা করা হয়। ১৯৯৬ সাল থেকে এই ভূমিটি জয়ললিতার মালিকানায় দখল হয়ে ছিল। রাজ্য রাজনীতি ও ক্ষমতাসীন দলের সঙ্গে যোগসাজস থাকায় তার বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি বলেও গণমাধ্যমটি জানায়।

এই ঘটনায় চেন্নাইয়ে ডিএমকে নেতৃবৃন্দ এবং সুবরামানিয়ামের ছবি সম্বলিত পোস্টার পুড়িয়ে দিয়েছে জয়ললিতা সমর্থকেরা। গত বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও দুইটি মামলায় হাজিরা দেয়ার জন্য আদালতে যান।

দুর্নীতির অভিযোগে জয়ললিতার অপর তিন সহযোগি ভি.কে শশীকালা, ভি.এন.সুধাকরন এবং জে. ইলাভারসাইয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এই ঘটনায় গত কয়েকদিন ধরে চেন্নাই ও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে জয়ললিতা সমর্থকদের মারামারির সংবাদ পাওয়া গেছে।

সহকারী পুলিশ কমিশনার অলোক কুমার জানান, কেন্দ্রিয় কারাগারকে কেন্দ্র করে আমরা অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করেছি। এছাড়াও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে সোমবার লন্ডন যাবেন

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের ব্যক্তিগত সফরে সোমবার লন্ডন যাবেন। এই সফরে তিনি বিশ্রাম নেবেন ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি ও কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, সামনের সোমবার দুই দিনের সফরে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি প্রধানমন্ত্রীর একান্তই ব্যক্তিগত সফর।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে পৌঁছবেন। যুক্তরাষ্ট্রের একটি বিমানে (ইউএস-৭১৫৯) করে তিনি সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বুধবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ওইদিন বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন। বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি-০০৬ যোগে তিনি আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লন্ডন সফরটি প্রধানমন্ত্রীর একান্তই ব্যক্তিগত সফর। এই সফরে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন না।

প্রধানমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডন শহরের সঙ্গে প্রধানমন্ত্রীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি তার জীবনের ভাল-মন্দ দুই সময়ই লন্ডনে কাটিয়েছেন। তাই সুযোগ পেলেই প্রধানমন্ত্রী লন্ডনে সময় কাটানোর চেষ্টা করেন। এ ছাড়া কাজের ফাঁকে একটু বিশ্রাম এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই তিনি লন্ডন যাবেন।

প্রবাসীদের বিনিয়োগ সুযোগ সীমিত : অর্থমন্ত্রী

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবাসীদের এখন আর দেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি না। দেশে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে এসেছে।

কারণ ‘জাপান, চীন ও ভারতের মতো দেশ বড় পুঁজি নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রস্তুত। বাংলাদেশের বর্ধিত অর্থনৈতিক চাঞ্চল্যে এখন বিনিয়োগ প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার নিউইয়র্কে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী ও বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিদলকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ভালোভাবেই বিশ্বায়নের সুযোগ গ্রহণ করেছে। এশিয়ায় বিস্ময়কর অর্থনৈতিক চাঞ্চল্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।

অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে আমলাতন্ত্রে যেমন সমস্যা আছে, তেমনি ঠক-জালিয়াতদের ঠেকাতে আমাদের নানান নিয়ম-কানুন আরোপ করতে হয়।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশে বিনিয়োগ করা অর্থ লাভসহ আপনারা ফেরত নিয়ে আসতে পারবেন।

ব্যবসায়ী নেতা এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন বলেন, পত্রিকায় লেখা হয়, প্রধানমন্ত্রী ১৮০ জনের বহর নিয়ে বিদেশ যাত্রা করেছেন। আমরা ব্যবসায়ীরা নিজের খরচে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছি। বিভিন্ন দেশে গিয়ে আমরা স্বদেশের জন্য বিনিয়োগের পথ সৃষ্টি করছি।

প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে তাঁদের বিনিয়োগের জন্য কার্যকর ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করার দাবি জানান। পাশাপাশি হয়রানি বন্ধ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সড়ক যোগাযোগ উন্নত করার জন্যও তাঁরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

শেষ রক্ষা হলনা !

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রেলওয়ে ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে মা আনিছা বেগম (৪৮) ও মেয়ে  মুনজিলা বেগমের (২১) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আনিছা বেগম দুপচাঁচিয়া উপজেলার আলতাব নগরের কোচপুকুরিয়া গ্রামের আনছার আলীর স্ত্রী।

স্থানীয় দুটি স‍ূত্র জান‍ায়, আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউল হোসেনের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার আলতাব নগরের কোচপুকুরিয়া গ্রামের আনছার আলীর মেয়ে মুনজিলার বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছরের মাথায় শনিবার সকালে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। বিকেলে মুনজিলা তার মাসহ পরিবারের লোকজন আলতাব নগর যাওয়ার জন্য রেল ষ্টেশনে পৌছ‍ান।

বিকেল পৌনে ৪ টায় সান্তাহার থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন এলাকায় পৌছালে মুনজিলা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় মা আনিছা বেগম মুনজিলাকে বাঁচানোর চেষ্টা করলে তারা দু’জনই ট্রেনে কাটা পড়েন।

বগুড়া রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বিমল কুমার এবং আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সিলেটে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫ টায় সুরমা নদীর ওপর নির্মিতব্য কাজিরবাজার সেতুর নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির বয়স অনুমানিক ৫০ হবে। উদ্ধারকালে মৃতদেহটি তিনটি শার্ট পরা অবস্থায় পাওয়া যায়। ওই বৃদ্ধ পানিতে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্নীতির দায়ে জয়ললিতার ৪ বছরের জেল

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির দায়ে  ৪ বছরের জেল দেয়া হয়েছে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জে. জয়ললিতাকে। দুর্নীতির দায়ে তাকে অভিযুক্ত করে এ রায় দেয়া হয়েছে। 

আজ শনিবার ব্যাঙ্গালোরের আদালত যখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করে তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি অভিযুক্ত হওয়ার ফলে এখন তাকে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে হবে। এ খবর প্রকাশিত হওয়ার পর চেন্নাই উত্তাল হয়ে উঠেছে। জয়ললিতার সমর্থকরা রাস্তায় নেমে আসে। তারা মামলার বাদী সুব্রামানিয়ান স্বামীর বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাস ছোড়া হয়। 

জয়ললিতা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। মামলায় হাজিরা দিতে জয়ললিতা আজ সকালে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে যান বিমানযোগে। সেখানে ব্যাঙ্গালোর কেন্দ্রীয় জেলখানায় তৈরি করা একটি আদালতে মামলার শুনানি হয়। ১৮ বছর আগে তার বিরুদ্ধে এ মামলা করেন সুব্রামানিয়ান স্বামী। তিনি বর্তমানে বিজেপির একজন নেতা।  

জয়ললিতার বিরুদ্ধে অভিযোগ ৬৬ কোটি ৬৫ লাখ কোটি রুপির দুর্নীতি করেছেন। এ অভিযোগে তার সঙ্গে সঙ্গে আরও অভিযুক্ত হয়েছেন তার তিন সহযোগী এন. শশীকালা, জে. এলাবারাসি এবং ভি. এন সুধাকরণ। তাদের বিরুদ্ধে দ-বিধির ১২০ (বি), দুর্নীতি বিরোধী আইনের ১৩ (১) ধারার অধীনে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। বিচারক মাইকেল ডি’কুনহা তাদের বিরুদ্ধে এ রায় দেন।

নারায়ণগঞ্জে সুটকেসে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে একটি সুটকেসের ভেতর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে ওই যুবকের (৩২) লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

ওসি আরো বলেন, কুড়িপাড়া এলাকায় রাস্তার পাশে সুটকেসটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুটকেস উদ্ধার করে খোলার পর গলাকাটা লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ সুটকেসে ভরে ফেলে গেছে।

কোরবানীর পরেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ চুড়ান্ত করতে চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদ-উল- আজহার পর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শনিবার নির্বাচন কমিশন সুত্রে এ তথ্য জানাগেছে। 


ইসি সূত্র জানায়, ইতোমধ্যে সীমানা নির্ধারণসহ নানাবিধ জটিলতা নিরসন করেছে ইসি। বেশ কয়েকবার চিঠি দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে ৫২টি জেলার সীমানা ও এলাকা নির্ধারণের গেজেট হাতে পেয়েছে ইসি। এখনও বাকি ১২ জেলার গেজেট। নির্বাচনের আগে ইসির হাতে এসব গেজেটের কপি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে ঈদের পরপর নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এদিকে সংরক্ষিত নারী আসনে ধাপে ধাপে নির্বাচন করার থাকলেও এখন নির্বাচনে চলমান সহিংসতার কথা বিবেচনায় এক দিনেই করার পরিকল্পনা করছে ইসি। এটা সম্ভব না হলেও বিভাগীয় ভিত্তিতে করা হতে পারে বলে জানিয়েছে ইসি সূত্র। এবার নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দেড় হাজার নারী জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছেন। বিধান অনুযায়ী পরোক্ষ ভোটের মাধ্যমে এ জনপ্রতিনিধি নির্বাচন করা হবে। বিধিমালায় সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও আইনি জটিলতার কারণে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনের আয়োজন করতে পারেনি ইসি। ফলে তারা বঞ্চিত ছিলেন। বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের নারী সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোর মোট নারী সদস্যের এক তৃতীয়াংশ। এছাড়া উপজেলাতে ১২টি ইউনিয়ন ও পৌরসভা থাকলে উপজেলায় নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন হবে ৪টি। ইউপি/ পৌরসভার সংরক্ষিত নারী আসনের সদস্যরাই সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার এবং প্রার্থী হতে পারবেন। 

উল্লেখ্য, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনে তফসিল আকারে অন্তর্ভুক্ত উপজেলার সংখ্যা ছিল ৪৮০টি। তবে ২০০৯ সালে তা বাড়িয়ে ৪৮১টি করা হয়। পরে ২০১১ সালে আইনটি সংশোধন করা হয়।

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও ছিনতাইকারী দল: খালেদা জিয়া

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিবেদক: আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও ছিনতাইকারী দল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকালে জামালপুরের জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িত।  তিনি সাম্প্রতিক বিভিন্ন হত্যাকান্ডের ঘটনাগুলো তুলে ধরে বলেন, এই আওয়ামী লীগ সরকারই তাদের গুম করেছে, খুন করেছে। 


তিনি বলেন, সন্ত্রাস দমনে গঠিত র‌্যাবকে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। একারণে এই বাহিনী বিলুপ্ত করার দাবিও জানান বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিও জানান তিনি। বিকাল ৪টার দিকে জনসভাস্থল জামালপুর জিলা স্কুল মাঠে পৌঁছেন খালেদা। মঞ্চের উঠলে দলের নেতা-কর্মীরা করতালি দিয়ে তাদের নেত্রীকে স্বাগত জানায়। বিএনপির জামালপুর জেলা সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে জনসভায় বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকেও এসেছেন অনেক। সমাবেশে অনেকের হাতে ধানের শীষ প্রতীক, জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়া বড় বড় প্রতিকৃতি রয়েছে। এসব ব্যানারের পাশাপাশি বিএনপির মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের নামে ব্যানারও দেখা গেছে। সালাম তালুকদারের বাড়ি জামালপুরে। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জনের পর রাজধানীর বাইরে এটা খালেদা জিয়ার চতুর্থ জনসভা। 

উল্লেখ্য, তিনি সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় বক্তব্য রাখেন।

সংবিধানকে নতুন করে সাজানো হবে: এমকে আনোয়ার

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থানীয় কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সংবিধানকে নতুন করে ঢেলে সাজানো হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁসিয়ারি উচ্চারণ করেছেন।


শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন আয়োজিত ‘আওয়ামী শাসনের বিরেুদ্ধে রুখে দাঁড়াও জিয়ার সৈনিকরা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁসিয়ারি দেন।


এম কে আনোয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেয়া থেকে এখনও সরে দাঁড়ান। তা না হলে এর দায় দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে। এ সময় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মনোবল নষ্ট করতে ভর্তি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ান হচ্ছে: শিক্ষামন্ত্রী

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শনিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারে ‘পাসের হার বৃদ্ধি: শিক্ষার মানের হ্রাস-বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইংরেজি দৈনিক ডেইলি সান।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ মন্তব্য করেন।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ডেইলি সানের সম্পাদক আমীর হোসাইন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছরই পাবলিক পরীক্ষাগুলোর ফল ভালো হচ্ছে। পাসের হার বাড়ছে। কিন্তু কিছু লোক আছেন, যারা এ বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। ছেলেমেয়েরা পাস করলে আমরা কী করবো!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৪২ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুইজন পাস করায় শিক্ষার মান নিয়ে বিভিন্ন মহলে এর সমালোচনা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৪২ হাজার ছেলেমেয়েদের মধ্যে তারা কি মাত্র দুইজনকে পড়াবেন! যদি তারা ঠিক হয়ে থাকেন, তাহলে অনুরোধ জানাবো, এই দুজনকেই তারা পড়াবেন।

তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, অন্য ছেলেমেয়েরা কি যোগ্যতা রাখে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার? চান্স না পাওয়াটা কি ছেলেমেয়ের দোষ নাকি পরীক্ষা এবং পরীক্ষা পদ্ধতির? দয়া করে ছেলেমেয়েদের এভাবে হতাশাগ্রস্ত করবেন না।

বিশ্বের সব দেশে উচ্চ শিক্ষার জন্য প্রতিযোগিতা আছে মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, দুনিয়ার সব দেশে উচ্চ শিক্ষা লাভের প্রতিযোগিতা আছে। কিন্তু, বাস্তবতা হচ্ছে সবাই উচ্চ শিক্ষার সুযোগ পায় না। তারমানে তারা অমেধাবী? তাদের শিক্ষার মান খারাপ? মোটেও তা নয়। প্রতিযোগিতা করে নির্দিষ্ট আসনের জন্য বাছাই হতে হয়। সে বাছাইয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীটিও বাদ পড়তে পারে।

শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর কথা চিন্তা করছে সরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগের ব্যাপারে একটি কমিশন গঠনের কথাও চিন্তা করছে সরকার। তাছাড়া দক্ষতা বাড়াতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের। কিন্তু মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আসছেন না। অন্য পেশা না পেয়ে শেষমেশ এসে শিক্ষক হচ্ছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একটিও শর্ত পূরণ করছে না। দেশের ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় কিছু কিছু শর্ত পূরণ করেছে, করার চেষ্টা করছে। তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ত্রুটি তুলে ধরে আমরা বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছি, যেন শিক্ষার্থীরা প্রতারিত না হয়।

প্রতি বছর দেশে ৩২ হাজার কোটি টাকার ভর্তি বাণিজ্য হচ্ছে বলে বৈঠকে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার হারের পাশাপাশি শিক্ষার মান বেড়েছে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, বাস্তব জীবনে শিক্ষাকে কাজে লাগাতে হবে। প্রতিবছর শিক্ষার হারের পাশাপাশি শিক্ষার মানও বাড়ছে। তবে প্রত্যাশিত মান এখনো আমরা অর্জন করতে পারিনি।

মন্ত্রী বলেন, শৈশবে একটি শিশু আত্মবিশ্বাস হারিয়ে ফেললে সে কখনো সাহসী হয়ে উঠতে পারবে না। আর আত্মবিশ্বাস না বদলালে আমরা দেশ বদলাতে পারবো না।

সৃজনশীল পাঠদানের জন্য ১০ লাখ মাধ্যমিক শিক্ষককে প্রশিক্ষণ, ২০ হাজার ৫০০ স্কুলে ডিজিটাল কারিক্যুলাম চালু এবং আরো তিন হাজার স্কুল প্রক্রিয়াধীন, বিভিন্ন পর্যায়ে ১১১টি নতুন বই চালু, ১৭টা মোবাইল ল্যাবরেটরি চালু এবং রাজধানীর ১০০টি স্কুলে কম্পিউটার ল্যাব চালুসহ শিক্ষাখাতে সরকারের নানা অগ্রগতির চিত্র তুলে ধরেন মন্ত্রী।

গোলটেবিল বৈঠকে আরও অংশ নেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শামসুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক হায়াৎ মামুদ।

বসুন্ধরা গ্রুপের সংবাদ ও গণমাধ্যম উপদেষ্টা মো. আবু তায়েব বলেন, এ আলোচনার, বিশ্লেষণের প্রয়োজন ছিল। শিক্ষার মূল সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি। মাননীয় মন্ত্রী উপস্থিত থেকে সেগুলো শুনেছেন। আশা করি, শিক্ষাখাতের নীত-নির্ধারণে এ আলোচনা ভূমিকা রাখবে।

তাছাড়া শিক্ষার মান নিয়ে যেন মানুষের মধ্যে বিভ্রান্তি না থাকে, সে লক্ষ্যেই এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। আশা করি, আমাদের উদ্দেশ্য কিছুটা হলেও সফল হবে।

চার দিনে হয়নি বলে ২০ মাসেও কি হবে না মহানগর আ'লীগের কমিটি !

Posted by Unknown | | Posted in

নিজেস্ব প্রতিনিধি: ৯ বছর পর ২০১২ সালের ২৭শে ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের কাঙ্ক্ষিত সম্মেলন হয়। ওই দিন কমিটি ঘোষণা না করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছিলেন, চার দিন পর আওয়ামী লীগের সম্মেলনের দিন মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনের ২০ মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু এখনও ঘোষণা করা হয়নি ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এ নিয়ে ধোঁয়াশায় নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নতুন কমিটি আদৌ ঘোষিত হবে, নাকি নিকট ভবিষ্যতে হবে না, মহানগর কমিটি উত্তর-দক্ষিণ  দু’ভাগে বিভক্ত হবে কি হবে না- এ নিয়ে অন্ধকারে তারা। 

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলামের মধ্যে অখণ্ড ঢাকার সভাপতি পদ নিয়ে ব্যক্তিগত বিরোধের কারণেই কমিটি ঘোষণা করা যাচ্ছে না। 

এদিকে রাজধানীর ৪৯টি থানা, ১০৩টি ওয়ার্ড ও ১৭টি ইউনিয়নের বেশির ভাগ সম্মেলন পর্যায়ক্রমে শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন থানা-ওয়ার্ড-ইউনিয়ন কমিটি ঘোষিত হয়নি। এর মধ্যে ডেমরা, শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী বাদে মহানগরের সকল থানা, ওয়ার্ড সম্মেলন শেষ হলেও মহানগর কমিটি না হওয়ায় সেগুলোর কমিটি গঠন করা যাচ্ছে না বলে জানিয়েছেন মহানগরের কয়েকজন নেতা। এ নিয়ে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে মহানগরের থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। স্থবির হয়ে পড়েছে দলীয় কার্যক্রম। নতুন কমিটি গঠন ও ঢাকার কমিটি দু’ভাগে বিভক্ত করার বিষয়ে কোন সুরাহা না হওয়ায় মহানগর আওয়ামী লীগে বেড়েছে দলাদলি ও কোন্দল। এ কারণে কমিটি গঠন প্রক্রিয়াও পিছিয়ে যাচ্ছে বারবার। উদ্ভূত পরিস্থিতিতে কমিটি গঠন নিয়ে দলীয় নেতারা দলের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের জুনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে এডভোকেট কামরুল ইসলাম ও হাজী সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাঈদ খোকন ও শাহে আলম মুরাদ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। 

২০০৬ সালের নভেম্বরে মোহাম্মদ হানিফ মারা যান। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান জ্যেষ্ঠ সহ-সভাপতি ওমর আলী। কিছুদিন পর নেতা-কর্মীদের বিরোধিতার মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হন একেএম রহমতউল্লাহ। ওয়ান-ইলেভেনের সময় তিনি পলাতক থাকায় কিছুদিনের মধ্যে তাকেও সরে যেতে হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতি করা হয় এমএ আজিজকে। তিনি এখনও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে, ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর মায়া দেশত্যাগ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম। ২০০৯ সালে দল ক্ষমতায় আসার পর মায়া দেশে ফিরে আসেন এবং আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নেন। এরপর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালের ডিসেম্বরের শেষ দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে ভোটাভুটিতে না গিয়ে সবাই নতুন কমিটি গঠনের দায়িত্ব ন্যস্ত করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনার ওপর। পাশাপাশি এ-ও ঘোষণা করা হয় নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আজিজ-মায়া কমিটি দায়িত্ব পালন করবে। ২০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারাই দায়িত্ব পালন করছেন। 

মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, দীর্ঘদিন ধরে কমিটি ঘোষণা না হওয়ায় নগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বর্তমানে অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এছাড়া ওয়ার্ড, থানা, ইউনিটে চলছে নেতায় নেতায় বিবাদ, গ্রুপিং ও কোন্দল। নগর কমিটি গঠন, মহানগরকে দুই ভাগে বিভক্ত করা না করা, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে নেতাদের মধ্যে মনোমালিন্য চলছে প্রায় প্রকাশ্যে। 

দলীয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন কমিটির সভাপতি পদ নিয়ে মায়া ও কামরুল অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। বর্তমান কমিটির একাধিক সদস্য  বলেন, নিকট ভবিষ্যতে কমিটি গঠন না হলে এ বিরোধ তীব্র আকার ধারণ করবে। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর দক্ষিণ এই দুই ভাগ করা হলে সেক্ষেত্রে দক্ষিণের সাধারণ সম্পাদক পদ নিয়ে সাবেক মেয়র হানিফপুত্র সাঈদ খোকন ও বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের মধ্যে দ্বন্দ্ব দিন দিন আরও প্রকট হচ্ছে। তবে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে শাহে আলম মুরাদ বলেন, মতের অমিল থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোন বিরোধ নেই। 

মহানগরের কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, এটি দলের নীতিনির্ধারণী ফোরামের বিষয়। বিষয়টি আমরা দলীয় সভানেত্রীর ওপর ন্যস্ত করেছি। কমিটি গঠন নিয়ে তিনি যা ভাল মনে করবেন তাই করবেন। তবে সেপ্টেম্বরেই কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
 
দলীয় সূত্র জানিয়েছে, শুধু পদ-পদবি নিয়েই নয়, ঢাকা মহানগর কমিটির অখণ্ডতা নাকি উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হবে, তা নিয়েও চলছে বিবাদ ও কোন্দল। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মতবিরোধ। জানা গেছে মায়া, কামরুল ও সাঈদ খোকন মহানগরের অখণ্ড কমিটির পক্ষে। এমএ আজিজ, হাজী সেলিম ও মুরাদ দু’টি কমিটির পক্ষে। এর মধ্যে মায়া ও কামরুল অখণ্ড ঢাকা মহানগর কমিটির সভাপতি পদপ্রত্যাশী। 

সূত্র জানায়, ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ এই দু’ভাগে ভাগ করার বিষয়ে শীর্ষ পর্যায়ের সম্মতি থাকলেও ঢাকা মহানগরের অন্তত তিনজন প্রভাবশালী নেতার বিরোধিতার কারণে দীর্ঘদিন ধরে তা ঝুলে আছে। মূলত এ কারণে নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এতে থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করতেও বিলম্ব হচ্ছে। একই সঙ্গে পদ-পদবি নিয়েও নেতাদের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। 

দলীয় সূত্র নিশ্চিত করেছে, মহানগর কমিটি দুই ভাগ (উত্তর ও দক্ষিণ) করার ইচ্ছা মহানগর নেতাদের সামনে বহু আগেই প্রকাশ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী  শেখ হাসিনা। মূলত তার ইচ্ছার প্রতিফলন ঘটাতেই ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করা হয়। ঢাকা মহানগরীর সীমানা ও জনসংখ্যা বৃদ্ধি, নতুন নেতৃত্ব সৃষ্টি, কোন্দল ও দ্বন্দ্ব-সংঘাত এড়ানো এবং ভবিষ্যতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন মোকাবিলার জন্য শেখ হাসিনা এমন ইচ্ছা পোষণ করেছিলেন বলে জানান আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। 

তারা জানান, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে বিভক্ত হওয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিও দু’ভাগে বিভক্ত করার আলোচনা চলে আসছিল দীর্ঘদিন ধরেই। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকসহ দলীয় ফোরামের বিভিন্ন আলোচনায় শেখ হাসিনা নিজেও এমন ইঙ্গিত দিয়েছিলেন। 

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সেখানে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু পদ-পদবি নিয়ে কোন দ্বন্দ্ব বা বিরোধ নেই। এগুলো কথার কথা। 

কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম যা সিদ্ধান্ত নেবে তা-ই হবে। তারা কাকে সভাপতি ও সাধারণ সম্পাদক বানাবে এটি একান্তই তাদের বিষয়। তবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।

প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের অবিসংবাদিত জননেত্রী: টুকু

Posted by Unknown | | Posted in

নিজেস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশেরই নেত্রী নন তৃতীয় বিশ্বের অবিসংবাদিত জননেত্রী বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্যালেস্টাইনী জনগণের ইসরাইলের একতরফা হামলার প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের যুদ্ধবিগ্রহের করুণ চিত্র তুলে ধরেছেন। যেভাবে আমরা পাকিস্তানি হানাদারদের আক্রমণের শিকার হয়েছিলাম।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ-ভাসানীর উদ্যোগে জাতিসংঘের ৬৯তম অধিবেশনে ‘সমরাস্ত্র নির্মাণের অর্থ শিক্ষা খাতে বিনিয়োগে’ শেখ হাসিনার দাবির প্রতি পূর্ণসমর্থন ও অভিনন্দন জানিয়ে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী আজ দক্ষিণ এশিয়াসহ তৃতীয় বিশ্বের দেশসমূহের কথা চিন্তা করে। একদিকে জলবায়ু আক্রান্ত দেশসমূহের কথা অপরদিকে সমরাস্ত্র প্রতিযোগিতা বাদ দিয়ে ঐসকল অর্থ শিক্ষা খাতে ব্যয় করার কথাও উল্লেখ করেছেন। এসব কারণে বিএনপি ঈর্ষান্বিত হয়ে ঈদের পরে ধ্বংসাত্মক কর্মসূচির কথা ব্যক্ত করেছে। আমরা এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ ৫ জানুয়ারির মতো গণপ্রতিরোধ ও মানবপ্রাচীর গড়ে তুলব।
 
এ ব্যাপারে তিনি দেশবাসীকে আরো সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তাদের হীন ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলারও দীপ্ত শপথ ব্যক্ত করেন।

সভাপতির ভাষণে মোসতাক আহমেদ ভাসানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য শান্তিচুক্তি করেছে বিধায় জাতিসংঘ অধিবেশনে সমরাস্ত্র প্রতিযোগিতার অর্থ শিক্ষা খাতে ব্যয় করে তৃতীয় বিশ্বের মানুষদেরকে সুশিক্ষিত ও সুন্দর জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এই উক্তি বিশ্ব নেতৃবৃন্দের কাছে বলেছেন। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও- আমি একটি শিক্ষিত জাতি দেব। মাননীয় প্রধানমন্ত্রী এবারের বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রেখেছেন।
 
মাননীয় প্রধানমন্ত্রীকে শান্তির স্বপক্ষে কথা বলার জন্য নোবেল পুরস্কার প্রদানের দাবি করেন তিনি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ এম.পি, বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি শেখ জাহাঙ্গীর আলম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

হোসনি মোবারকের পুনর্বিচারের রায় ঘোষণা আজ

Posted by Abul Kalam Azad | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: আজ মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের পুনর্বিচারের রায় ঘোষণা করবে দেশটির একটি আদালত। ২০১১ সালে মিশরে অভ্যুত্থান চলাকালীন শতশত বিক্ষোভকারীকে হত্যা ও দুর্নীতির মামলায় তার বিচার কার্য চলছে।

হোসনি মোবারক, তার ২ পুত্র আলা ও গামাল, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং সাবেক ৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় দেবে আদালত। রাজধানী কায়রোর বাইরে পুলিশ একাডেমিতে স্থাপিত আদালত থেকে মামলা দুটির রায় ঘোষণা করা হবে বলে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা এএফপি তাদের খবরে বলেছে।। 

দীর্ঘ ৩০ বছর মিশরের শাসনক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন মোবারক। ২০১১ সালে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারান মোবারক। মোবারকের বিরুদ্ধে আন্দোলনরত শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। ২০১২ সালে আদালতের দেয়া রায়ে সাবেক প্রেসিডেন্টকে যাবজ্জীবন কারাদ- দেয়া হলেও, একটি আপিল আদালত এ আদেশ বাতিলের নির্দেশ দেয়। ২০১৩ সালে পুনর্বিচার কার্যক্রম শুরু হয় এবং মামলা চলাকালীন এ পর্যন্ত বহুবার বিচার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। গণ-কোষাগার থেকে অর্থ-আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৩ বছরের কারাদ- ভোগ করছেন মোবারক। তার দুই পুত্র আলা ও গামালও রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বছরের কারাদ- ভোগ করছেন। পিতার সঙ্গে তাদের ৩০ লাখ ডলার জরিমানা করা হয় এবং আত্মসাৎকৃত ১ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেয়া হয়।

ইউনুস খানকে কারণ দর্শানোর নোটিশ পিসিবির

Posted by Abul Kalam Azad | | Posted in

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) কড়া সমালোচনা করায় ক্রিকেটার ইউনুস খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ।পাকিস্তান ক্রিকেট বোর্ডে

অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) কড়া সমালোচনা করেছিলেন ইউনুস খান। আর এ বিষয়টা মোটেই পছন্দ হয়নি পিসিবির কর্তাদের। শুক্রবার অভিজ্ঞ এ ব্যাটারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন তারা।

দল থেকে বাদ পড়ার পর স্থানীয় একটি দৈনিককে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে  ইউনুস দাবি করেন,পিসিবি কখনই দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভাল ব্যবহার করেনি। ইউসুফ,মিঁয়াদাদ,ওয়াসিম,মঈন,ওয়াকাররা বোর্ডের কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছিলেন।এরই ধারাবাহিকতায় বর্তমান সিনিয়াররাও উপেক্ষিত হচ্ছেন।ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ইউনুস আরো জানিয়েছিলেন,বোর্ডের উপেক্ষা অব্যাহত থাকলে স্বেচ্ছায় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তিনি।


৯১ টেস্ট ও ২৫১ ওয়ানডে খেলা ইউনুস খান দীর্ঘদিন পর গত মাসে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন।অবশ্য ভাইপো মারা যাওয়ায় শ্রীলংকা সিরিজের প্রথম ওয়ানডে খেলেই দেশে উড়ে এসেছিলেন তিনি। এদিকে,গত বুধবার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডের জন্য দল ঘোষণা করে পিসিবি।দলে জায়গা হয়নি ইউনুসের।দল ঘোষণার সময় মঈন খানের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি জানায়,আগামী বছরের বিশ্বকাপকে সামিনে রেখে দল সাজাচ্ছেন তারা।তাই কজন অভিজ্ঞর বদলে তরুণদের বাজিয়ে দেখা হচ্ছে।

হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : বান কি মুন

Posted by Unknown | | Posted in ,

আন্তর্জাতিক ডেস্ক: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি সরকার পরিচালনায় শেখ হাসিনার নতুন নেতৃত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বান কি মুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ সত্যিই বাস্তবায়িত হচ্ছে।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মহাসচিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে বান কি মুন আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান জাতিসংঘ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, বিশ্ব শান্তির কথা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, শান্তি মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ শান্তিরক্ষীরা তাদের অবদান রেখে চলেছে, আমি আশা করি এটি অব্যাহত থাকবে।

জলবায়ূ পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ তার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মাত্রা কমিয়ে আনছে, এ কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের এই অগ্রগতির কথা আমি বিভিন্ন নেতাদের কাছে বলি এবং তাদের এখান থেকে শিক্ষা নিতে বলি।

উন্নয়ন ও শান্তির পথে বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল বক্তব্য রাখেন।

হাবিবের ১০ দিনের রিমান্ড আবেদন, রবিবার শুনানি

Posted by Abul Kalam Azad | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে হাবিবকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আগামীকাল রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত।
উল্লেখ্য, আজ শনিবার ভোরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাবিবকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

রংপুরে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক

Posted by Abul Kalam Azad | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ। 

গত রাত থেকে শুরু করে আজ ভোর পর্যন্ত জেলার কাউনিয়া, গংগাচড়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ,বদরগঞ্জ,পীরগঞ্জ, রংপুর সদর ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। 

রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও খুনের অভিযোগসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। 

দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঈদে নৌঘাটে যাত্রীসেবা নিশ্চিত করতে ব্যবস্থা: নৌ মন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: ঈদে নৌঘাটে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপনকারীদের অনুদান বিতরণ অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষেরা যেন শান্তিতে ঘরে ফিরতে পারেন, এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মানুষের এই শান্তি নিশ্চিত করতে কাওড়াকান্দিঘাটসহ সব ঘাটে হয়রানি বন্ধের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের এই অত্যাচর ও নির্যাতন হাত থেকে রক্ষা করতে হবে। অতিরিক্ত টোল আদায় করলে এবার কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
নৌমন্ত্রী আরো বলেন, শনিবার থেকেই বিভিন্নঘাট পরিদর্শন করা শুরু হবে। কাওড়াকান্দিঘাট, মাওয়াঘাট, কাঁঠালবাড়িঘাটসহ অন্যান্য ঘাট পরিদর্শন করতে হবে। মাওয়াঘাট পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় তা শিমুলিয়ায় হস্তান্তর করা হবে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলের মানুষ শেখ হাসিনার সরকারের আমলে আর কিছু না পেলে যাতায়াতে বিভিন্নঘাট ব্যবহার করে শান্তি পেয়েছে। যেমন সদরঘাট, মাওয়াঘাটে ঈদে যাতায়াতে যাত্রীদের অনেক কষ্ট করতে হয়েছে তা এখন শান্তিতে পরিণত হয়েছে। এবার ঈদে লঞ্চ দুর্ঘটনা এড়াতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রোকসনা ইয়াসমিন ছুটি, মাদারীপুরে পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা দুর্গাপূজা উদযাপন উপপরিষদ কমিটির আহ্বায়ক তপন সরকার, মাদারীপুর আদালতের সাবেক পিপি সুজিত চ্যাটার্জী বাপ্পিসহ অন্যান্যরা।

মোদিকে সমন পৌঁছে দিতে পারলেই ১০ হাজার ডলার পুরস্কার !

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতের জারি করা সমন দেশটিতে সফরকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পৌঁছে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। মানবাধিকার সংস্থা ‘আমেরিকান জাস্টিস সেন্টার’ বা এজেসি’র এ পুরস্কার ঘোষণা করেছে। 

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এজেসি জানিয়েছে আদালতের এ সমন যে কেউ নরেন্দ্র মোদিকে পৌঁছে দিতে এবং দৃশ্যটি ভিডিওতে ধারণ করতে পারলে তাকে নগদ ১০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে।  

এজেসি'র আইনজীবী গুরপাতওয়ান্ত সিং পাননুন সাংবাদিকদের আরো বলেন, মোদির আমেরিকা সফর পাঁচ দিনস্থায়ী হবে এবং এ সময়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি নানা বৈঠকে মিলিত হবেন বা বক্তৃতা দিবেন। এ পরিপ্রেক্ষিতে সমন পৌঁছে দেয়ার জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাটের মুসলিম বিরোধী দাঙ্গায় সম্পৃক্ত থাকার দায়ে এই সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার  নিউইয়র্কের সাউদারন ডিসট্রিক্ট ফেডারেল আদালত এ সমন জারি করেছে। ভয়াবহ এ দাঙ্গার সময়ে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্তুী ছিলেন। সূত্রঃ রেডিও তেহরান।

নতুন জাতীয় বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করে জুলাই ২০১৪ থেকে নতুন জাতীয় বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেনীর সরকারি কর্মচারি সমিতি।
 
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘২০০৯ সালে জাতীয় বেতন কমিশন সুপারিশ বাস্তবায়নের পর গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য প্রায় দ্বিগুন বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের কর্মচারিরা আর্থিক অনটনে দিশেহারা। তাই অবিলম্বে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের সর্মথনে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে ৬ ডিসেম্বর ঢাকায় কর্মচারি মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমিতির কার্যকরী বিভাগের সভাপতি রশিদ উল্লাহ, মো. আবদুল কাদের, মহাসচিব লৎফুর রহমান,উপদেষ্টা হারুন উর রশিদ, শাহ মো. শফিউল হক প্রমুখ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।

হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রশীদকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা ছাত্রদল। এসময় মিছিলে বাঁধাদেয় পুলিশ।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রশীদকে পুলিশ গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়লে আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা ছাত্রদল শহরের হরি কিশোর রায় সড়কের দলীয় কার্যালয় থেকে ছাত্রদল নেতা গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার ট্রাফিক মোড় ঘুরে শহরে আসার সময় রামবাবু সড়কে বিদ্যাময়ী সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশ বাধাঁ দেয়। পুলিশী বাধাাঁয় বিক্ষোভ মিছিলটি আর এগুতে না পেরে দলীয় কার্যালয়ের দিকে ফিরে যায়।

উল্লেখ্য, আজ শনিবার ভোরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে দেশের বাহিরে যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।


*** ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক

রওশনের কুশপুতুল পোড়ানোর দায়ে শ্রমিক নেতা গ্রেপ্তার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের কুশপুতুল পোড়ানোর দায়ে শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তোফা জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সভাপতি।

মানহানি মামলায় শুক্রবার রাতে মহানগরীর লালবাগ স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বুধবার জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফার নেতৃত্বে লালবাগ রেলগেট ও আলমনগর স্টেশন এলাকায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের কুশপুতুল দাহ করে তৃণমূল জাতীয় পার্টির নেতাকর্মীসহ শ্রমিক পার্টির নেতাকর্মীরা।

এসময় তারা বিক্ষোভ করে এবং রওশন এরশাদ ও এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে  জাতীয় পার্টি থেকে অপসারণের দাবি জানায়।

এ ঘটনায় জাতীয় যুব সংহতির সহ-সভাপতি আসাদুজ্জামান মামুন বাদী হয়ে বৃহস্পতিবার শ্রমিক পার্টির সভাপতি তোফাসহ অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীর নামে একটি মানহানি মামলা দায়ের করে। ওই মামলায় তোফাকে পুলিশ  শুক্রবার রাতে নগরীর লালবাগ রেলগেট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রোববার শুরু বিআরটিসি অগ্রিম টিকেট বিক্রি

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও পূজা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অগ্রিম টিকেট বিক্রি। ঈদোৎসব ও পূজা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা আগামী ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের অগ্রিম টিকেট নগরীর বিআরটিসি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

বিআরটিসির বিশেষ সার্ভিসে ৪৬৬টি বাস বরাদ্দ করা হয়েছে। এসব বাস দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে।
যে সকল স্থানে টিকেট পাওয়া যাবে: মতিঝিল ডিপো, জোয়ারসাহারা ডিপো, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ডিপো, উথলি বাস ডিপো, নারায়ণগঞ্জ ডিপো, গাজীপুর ডিপো এবং নরসিংদী বাস ডিপো।

রাজধানীতে দুই ছিনতাইকারী আটক

Posted by Unknown | | Posted in


নিজেস্ব প্রতিবেদক: আজ শনিবার রাজধানীতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওমর ফারুক (২৩) ও ওয়াহিদুল (২০)। 

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুর একটার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার নাবিস্কো মোড় থেকে ছিনতাই করে দুই ছিনতাইকারী একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার লাগানো ছোট মাইক্রোবাস করে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় গুলশান থানার পুলিশ তাদের দুজনকে আটক করে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্সসহ কয়েকটি কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স, স্পেশাল এডুকেশন ও ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রিতে ভর্তির আবেদনের সময় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd ও www.nubd.info-তে পাওয়া যাবে।

ঢাবিতে ভর্তি জালিয়াতির ঘটনায় আরো দুই জন আটক

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় আরো দুই জনকে আটক করা হয়েছে। এরা আটক ছাত্রলীগ নেতা লেলিনের বন্ধু। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে লেলিনের রুম থেকে তাদেরকে আটক করা হয়। গভীর রাতে বিশ্ব বিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু হলের ২২১ নম্বর রুমে তল্লাশি চালায়।

এসময় ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে লেলিনের আরো দুই সহযোগিকে আটকের পর তার রুম সিলগালা করে দেয়া হয়। আটককৃতরা হলেন সজিব এবং সাদ্দাম। এর মধ্যে সজিব বিশ্ববিদ্যালয়ের ইভিনিং মাস্টার্সের ছাত্র। আপরজনের পরিচয় পাওয়া যায় নি।

এদিকে ভর্তি জালিয়াতির ঘটনায় গতকাল শুক্রবার আটক ছাত্রলীগ নেতা লেলিনসহ আটকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় বেশ কয়েটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এমএম কামরুল আহসান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

শেনঝান টেনিস ওপেনের সেমিতে অ্যান্ডি মারে

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: শেনঝান টেনিস ওপেনের সেমিফাইনালে ওঠেছেন ইংল্যান্ডের অ্যান্ডি মারে। স্লোভাকিয়ার লুকাস লাক্কোকে হারিয়ে শেষ চারের খেলা নিশ্চিত করেছেন তিনি।

লুকাসকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি মারের। ৬-৩, ৭-৫ গেমে স্লোভাকিয়ান তারকাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন গত বছর উইম্বলডনের চ্যাম্পিয়ন মারে।

পরবর্তী রাউন্ডে তিনি মুখোমুখি হবেন আর্জেন্টিনার জুয়ান মোনাকোর। মোনাকো ৭-৬ (৯-৭), ৬-৪ গেমে জিতেছেন ফ্রান্সের রিচার্ড গাস্কুয়েটের বিপক্ষে।

রংপুরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৬০ জন আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও বিপুল পরিমান বিভিন্ন মাদকদ্রব্যসহ মোট ৬০ জনকে আটক করেছে পুলিশ। জেলার কাউনিয়া, গংগাচড়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগজ্ঞ, বদরগজ্ঞ, পীরগজ্ঞ, রংপুর সদর ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটকদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও খুনের অভিযোগসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের শাখায় চুরি

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: জয়পুরহাট শহরের প্রধান সড়কের শাহজাহান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় চুরির ঘটনা ঘটেছে। তে প্রায় দুই কোটি টাকা চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
গতকাল শুক্রবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

আজ শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে এ চুরির ঘটনা ঘটে। দুবৃ‌র্ত্তরা ব্যাংকের পুব দিকের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে টাকার পরিমাণ এর কম বা বেশি হতে পারে। ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক বর্তমানে ঢাকায় আছেন। উনি ফিরলে বিস্তারিত জানা যাবে।

শিকাগোর বিমানবন্দরে আগুন, ১৮০০ ফ্লাইট বাতিল

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার শিকাগোর প্রধান এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রে ক্ষুব্ধ এক কর্মী আগুন ধরিয়ে দেয়ায় সেখানকার দু’টি বিমান বন্দরের প্রায় ১৮০০ ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে আমেরিকাসহ বিশ্ব জুড়ে যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে এবং বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।


ঘটনার চার ঘণ্টা পর বিমান চলাচল শুরু হলেও সমগ্র যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রে সমস্যা এখনো দূর হয়নি।


শিকাগো থেকে ৪০ মাইল দূরের অরোরা স্থাপনায় ৩৬ বছর বয়সী এক কর্মী আগুন ধরিয়ে দেয় বলে খবর পাওয়া গেছে। হাওয়াইয়ে বদলি করায় ক্ষুব্ধ হয়ে এ কর্মী এ কাজ করেছে এবং টেলিকম্যুনিকেশন সেন্টারের মারাত্মক ক্ষতি করাই তার উদ্দেশ্য ছিল। শিকাগোর ও’হারে আন্তর্জাতিক এবং মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অতি উচ্চতা দিয়ে যাতায়াতকারী বিমানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা হয় এ কেন্দ্রের মাধ্যমে।


আগুন দেয়ার ঘটনায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ও’হারে এবং মার্কিন অভ্যন্তরীণ বিমান চলাচলের কেন্দ্র হিসেবে বিবেচিত মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিলম্ব ঘটে। এতে আমেরিকার প্রায় প্রতিটি অঙ্গরাজ্য এবং এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে বা এর প্রভাব পড়েছে।


তার কেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে যেয়ে পুরুষ এ কর্মী নিজেও মারাত্মক আহত হয়েছে এবং তাকে বেজমেন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরেক কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ক্ষুব্ধ কর্মীটি টেলিকম্যুনিকেশন ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকায় কেন্দ্রটির মারাত্মক ক্ষতি করতে পেরেছে। এ ক্ষতি সারিয়ে তুলতে বেশ কয়েক দিন সময় লাগবে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিমান ফ্লাইটের যে জট পাকিয়েছে তারও জের অব্যাহত থাকবে এবং হাজার হাজার যাত্রী বিড়ম্বনা থেকে সহসা মুক্তি পাবেন না বলে ধারণা করা হচ্ছে।

নাটোরের সঙ্গে দক্ষিণবঙ্গের বাস চলাচল বন্ধ ঘোষণা

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির বিরোধের জের ধরে নাটোরের সঙ্গে দক্ষিণবঙ্গের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
আজ শনিবার বেলা ১১টার দিকে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান এই ঘোষণা দেন।
 
নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, গত ১৪ দিন ধরে নাটোর মালিকের বরিশাল রুটের পদ্মা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল মালিক সমিতি। এ বিষয়ে যোগাযোগমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন স্তরে স্মারকলিপি দিয়েও দীর্ঘ ১৪ দিনেও সে বিষয়ে কোনো সুরাহা হয়নি।
 
তিনি জানান, নাটোর মালিক সমিতির পক্ষ থেকে বরিশাল মালিক সমিতিকে জানানো হয়, ঈদের আগে গাড়িগুলো চলাচল করতে দেওয়া হোক। তাতেও বরিশাল মালিক সমিতি রাজি হয়নি। এ অবস্থায় গতকাল শুক্রবার নিজ উদ্যোগে নাটোর থেকে বরিশালগামী আকিব পরিবহন ও ফরিদপুরগামী তুহিন পরিবহনের গাড়ি ছাড়া হয়। কিন্তু বরিশাল ও ফরিদপুর থেকে গাড়ি দুটি খালি ফিরিয়ে দেওয়া হয়। এরই জের ধরে আজ (শনিবার) বেলা ১১টার দিক থেকে নাটোরের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক পথের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো তিন বাংলাদেশী হাজীর মৃত্যু

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: সৌদি আরবে হজ করতে যাওয়া আরও তিন বাংলাদেশী হাজী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় দুইজন ও মদিনায় একজন মারা যান। ২৬ সেপ্টেম্বর তাদের মৃত্যু হয়।

এ নিয়ে সৌদি আরবে হজ করতে যাওয়া ছয় নারীসহ ২৯ জন বাংলাদেশী মারা গেলেন। তাদের মধ্যে মক্কায় ২২ জন ও মদিনায় ৭ জন মারা যান।

মৃতরা হলেন— ঢাকার খিলগাঁওয়ের মোহাম্মদ ফয়জুল এলাহী (৪৫),ঢাকা সুত্রাপুর থানার মোহাম্মাদ নুর উদ্দিন (৬৪) ও কুমিল্লার মুরাদনগর থানার মোহাম্মাদ আস্মাত আলী (৭২)।

ফয়জুল এলাহীর হাজী আইডি নাম্বার ১৪০৫০৪৯ ও পাসপোর্ট নাম্বার BB০৩৫৫৮৯৯। তিনি মক্কায় মারা যান।

নুর উদ্দিনের হাজী আইডি নাম্বার ০৭০৬০১৫ ও পাসপোর্ট নাম্বার BB০১৭৯৪৩৯। তিনি মক্কায় মারা যান।
আস্মাত আলীর হাজী আইডি নাম্বার ০৮২০২০০ ও পাসপোর্ট নাম্বারঃ BB০২৯২০৬৫। তিনি মদিনায় মারা যান।

মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের সচিব জাহাঙ্গীর আলম ২৯ বাংলাদেশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাদের অধিকাংশই বার্ধক্যজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায়  দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি আজ এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।

ঢাবির ভর্তি পরীক্ষা দেখে দেশের মানুষ চমকে উঠেছে

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেখে দেশের মানুষ চমকে উঠেছে এবং হতাশ হয়েছে বলে জানালেন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

ইংরেজি দৈনিক ডেইলি সানের আয়োজনে ‘পাশের হার বৃদ্ধি: শিক্ষার মানের হ্রাস-বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন ইমদাদুল হক মিলন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া সেন্টারে শনিবার আয়োজিত এই গোলটেবিল বৈঠকে  সভাপতিত্ব করছেন দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক আমীর হোসাইন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

'স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে'

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এক র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলে।
 
সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০১৪। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন'।
 
ঘোড়ারগাড়িতে চড়ে নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রায় ৫ শতাধিক মানুষ বর্ণাঢ্য এ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে শুরু হয়ে সুপ্রিম কোর্টের সামনের রাস্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।
 
মন্ত্রী ছাড়াও র‌্যালিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরুপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান, বিভিন্ন  সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেন।

লিফট দেওয়ার নামে এক পুরুষকে গণধর্ষণ

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: সাধারনত আমরা নারী ধর্ষনের কথা শুনে থাকি। কিন্তু শিকাগোতে এর ঠিক ব্যতিক্রম একটি ঘটনা ঘটেছে। এবার গনধর্ষনের শিকার হয়েছে একজন পুরুষ। শিকাগোতে লিফট দেওয়ার নামে করে এক পুরুষকে গাড়িতে তোলেন দুই নারী। তার পর গাড়ির গতির সঙ্গে বাড়তে থাকে হেসে হেসে কথার মাত্রা। খুলতে থাকে কথার লাগাম। তার পরই হঠাৎ দুই নারীর একজন পিস্তল বের করে বলে-’চুপচাপ যা বলছি কর, নইলে বিপদ।’ প্রথমে আচোরন দেখে ছিনতাই এর চেষ্টা মনে হলেও পরক্ষনে ঐ যুবক বুঝতে পারে তার ইজ্জত ছিনতা্ই এর চেষ্টা করছে ওই দুই নারী! পরে ভদ্রলোককে অস্ত্র ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগে ওই দুই নারীকে গ্রেফতার করেছে শিকাগো পুলিশ। 

শিকাগো পুলিশ সূত্রে খবর, আটক দু’জনের মধ্যে এক জনের নাম সিয়েরা রস। তার দু’টি সন্তানও রয়েছে। অন্য জন তার বান্ধবী। 

পুলিশ জানিয়েছে, ঐ দিন শিকাগোর উত্তর শহরতলীতে রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন দুই বান্ধবী। সে সময় রাস্তা দিয়ে বছর ৩৩-এর এক ভদ্রলোক হেঁটে যাচ্ছিলেন। সিয়েরা তার সামনে গাড়ি দাঁড় করিয়ে লিফট লাগবে কিনা জিজ্ঞাসা করেন। ভদ্রলোকও সুবিধা বুঝে গাড়িতে উঠে পড়েন। কিছু দূর চলার পরই একটু ফাঁকা জায়গা দেখে কোমরে গোঁজা পিস্তল বের করে লোকটির দিকে তাক করে তাকে পিছনের সিটে গিয়ে বান্ধবীর সঙ্গে শারীরিক মিলন করতে বলেন সিয়েরা। তিনি রাজি না হলে মেরে ফেলার হুমকি দেন। অগত্যা তিনি পিছনের সিটে গিয়ে ‘হুকুম’ তালিমে লেগে পড়েন। কিছুক্ষণ বাদে ফাঁকা রাস্তায় একটি ট্যাক্সির দেখা পেয়ে সাহস করে নগ্ন অবস্থায় গাড়ির দরজা খুলে ট্যাক্সির সামনে গিয়ে সাহায্য চান সম্ভ্রম হারানো ওই ব্যক্তি। এর মধ্যে ধৃতরা গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভদ্রলোক ট্যাক্সিচালকের কাছ থেকে মোবাইল চেয়ে গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে রাখেন। পরে থানায় গিয়ে ছবিটি দেখিয়ে সবিস্তারে পুলিশকে সব কিছু বলেন। পুলিশ নম্বর প্লেটের ছবি দেখে সিয়েরা রসের নাম পায়। খোঁজ নিয়ে দেখা যায়, এর আগেও তিনি অবৈধ দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি একটি পাবে ওয়েট্রেসের কাজ করেন। সশস্ত্র ডাকাতি এবং গণধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

কন্যা সন্তানের মা হলেন চেলসি ক্লিনটন

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন কন্যা সন্তানের মা হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন চেলসি নিজেই। মেয়ের নাম শার্লট ক্লিনটন মেজভিনস্কি রাখা হয়েছে বলে ওই টুইটারে জানিয়েছেন ৩৪ বছর বয়সী চেলসি। তবে কবে তিনি মা হয়েছেন তা জানা যায়নি।

২০১০ সালে মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন চেলসি। ২০১৪ সালের এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন তিনি।

সাবেক ফার্স্ট ডটার চেলসি স্ট্যানফোর্ড, কলম্বিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি তার বাবা-মার সঙ্গে ক্লিনটন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন। তার স্বামী মার্ক মেজভিনস্কি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন লড়তে যাচ্ছেন— এমন কানাঘুষার মধ্যেই তার নানি হওয়ার খবর পাওয়া গেল। সূত্র : বিবিসি

বিএনপির প্রধান কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

Posted by Abul Kalam Azad | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব গ্রেফতার হবার পর পুলিশ বিএনপি অফিসের সামনে নিরাপত্তা জোরদার করেছে। সেই সাথে নেতাকর্মীদের কাউকে অফিসে ঢুকতে দেয়া হচ্ছে না।
 
ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান অভিযোগ করে বলেন, হঠাৎ করেই পুলিশ কঠোর আচরণ করছে। আমি শনিবার সকালে অফিসে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ টানা-হেঁচড়া করে আমাকে জেরা শুরু করে। তিনি জানান, অফিসের বাইরে অনেক নেতাকর্মী দাঁড়িয়ে রয়েছেন। তাদের অফিসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

গিনি-বিসাউয়ে স্থলমাইন বিস্ফোরণ, নিহত ১৯

Posted by Unknown | | Posted in


আন্তর্জাতিক ডেস্ক: গিনি-বিসাউয়ের উত্তরাঞ্চলে একটি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। তারা সকলেই একটি বাসের যাত্রী ছিল। শনিবার ঐ দেশের পুলিশ একথা জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রাজধানী বিসাউয়ের ৭০ কিলোমিটার উত্তরে কম ব্যবহৃত একটি রাস্তায় এ বিস্ফোরণে অপর ১০ জন মারাত্মক কভাবে আহত হয়েছে। গাড়িটি রাস্তায় জমে থাকা পানি এড়াতে সামান্য ঘুরে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এতে সৌভাগ্যবশত: চালকসহ তিনজন অক্ষত রয়েছে।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। কতিপয় যাত্রীর সঙ্গে আমি বাসটির ছাদে ছিলাম। ছাদ থেকে বিকট শব্দ শুনতে পাই। ওই বিস্ফোরণে বাসটি দ্বি-খন্ডিত হয়ে যায়।’ তিনি আরো বলেন, মাইনটি এতই শক্তিশালী ছিল যে, অধিকাংশ যাত্রীর লাশ উড়ে গিয়ে পার্শ্ববর্তী মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এছাড়া এতে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

'নূর হোসেনকে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে' : আইজিপি

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, 'নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে'।
 
আজ শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের কাঁচপুর ব্রিজে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাত খুনের ঘটনার তদন্ত একটি বিচারিক কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব না। আমরা কি করেছি সেটার স্বচ্ছতা রয়েছে। আন্তরিকতারও কমতি নেই। সত্য উদঘাটন হবে। ইতিবাচক ফলাফলও আসবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (অপরেশন) চৌধুরী আব্দুলাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন প্রমুখ।

গুগলের ১৬তম জন্মদিন আজ

Posted by Abul Kalam Azad | | Posted in

অনলাইন ডেস্ক: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জন্মদিন আজ।

আজ অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে, ‘জি’ ও ‘এল’ অক্ষরটি অন্যদের তুলনায় বেশ খানিকটা বড়। গুগলের সুইট সিক্সটিন বার্থ ডে সেলিব্রেশনে গুগল ডুডলের লোগোয় জানান দিচ্ছে সাবালক হওয়ার পথে গুগল। ১৯৮৮ সালে ল্যারি পেজ ও সার্জ ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।

ফলে আজ শনিবার ষোলোর কোঠায় পা রাখল গুগল।

যদিও এই সার্চ ইঞ্জিনের জন্মদিন নিয়ে রয়েছে মতভেদ। এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর জন্মদিন পালন করত গুগল, খবর দ্য ইন্ডিপেনডেন্ট সূত্রে।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতকালে ১৭ জন আটক

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতকালে ১৭ জনকে আটক করেছে র‌্যাব। এসময় দালাল চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দার পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া ১৭ জন সিরাজগঞ্জ, নরসিংদি এবং যশোর এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া ১৭ জন হল, মো.আব্দুল ওয়াহেদ প্রকাশ বাবলু মিয়া (৬৭), মো.মিলন (২৫), মো. সেলিম (৩০), হাসান আলী (২৮), আহম্মদ আলী (২০), আবু হাসান (১৯), নওশের আলী (২৮), আব্দুল মোতালেব (২৫), জালাল উদ্দিন (২৫), মির ইকবাল (২৬), রমজান আলী (৩৫), রফিক (৪০), মো.শাহদিন (৩৫), মো. ওয়াসিম (২৭), মামুন মিয়া (২০), সাগর মিয়া (২৩), এবং হিরণ মিয়া (১৭)। এবং আটক দালাল চক্রের দুই সদস্য হল, হুমায়ন কবির (২৭), তসলিম উদ্দিন প্রকাশ এমরান (২৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৭ জনকে রাতের যে কোন সময়ে কর্ণফুলী নদীপথে নৌকায় তুলে দেয়ার কথা ছিল। নৌকাতে করেই তাদের মালয়েশিয়ায় পাঠানোর কথা ছিল।


এমপির স্ত্রীর উদারবক্ষের সেলফি

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: বৃটিশ লেবার পার্টির এমপি সাইমন ডানচুকের স্ত্রী কারেন (৩৭) খোলামেলা সেলফি টুইটারে দেয়ার জন্য সুপরিচিত। সব থেকে সাম্প্রতিক ছবিটি তিনি প্রকাশ করেছেন বিকিনি পরে।

ডেইলি মেইল লিখেছে, তার টুইটার সেলফিগুলোতে বিশেষভাবে ফোকাস থাকে তার উদারবক্ষে। আর এ যাবতকালে তিনি যেসব সেলফি দিয়েছেন তার মধ্যে এবারের ছবিতে সব থেকে উদারতার পরিচয় দিয়েছেন। আনন্দের খোরাক যুগিয়েছেন তার অনলাইন ভক্তদের। প্রশস্ত বুকের ভাঁজ অনেকখানি প্রদর্শন করে সমুদ্র সৈকতে তুলেছেন এ ছবি।

সেলফির পাশাপাশি টুইটে লিখেছেন, ‘আমাকে কতটা আনন্দিত দেখাচ্ছে? আমায় ভয়কে জয় করে জীবনে প্রথমবারের মতো আমি সমুদ্রে সাঁতার কেটেছি! এটা দারুণ ছিল।’ এর জবাবে আরেক টুইটার ব্যবহারকারী অ্যালিসটেয়ার র‌্যাটেনবারি লিখেছেন, ‘ভেসে থাকার ভাল সহায়ক দেখা যাচ্ছে।’ আরেকজন টুইটে স্রেফ প্রশ্ন করেছেন ‘ব্রেস্ট স্ট্রোক?’ কারেন দ্রুতই টেলিভিশনের পর্দা মাতাবেন বলে গুজব উঠেছে।

চ্যানেল ৪-এর হর্তাকর্তাদের সঙ্গে তার নৈশভোজে যাওয়ার আগে টুইটে তিনি নিজেই ওই দাওয়াতের কথা জানান। এর কিছুক্ষণ বাদেই স্বল্পবসনা হয়ে ছবি পোস্ট করে টুইটারে জানান- তিনি নৈশভোজে যেতে প্রস্তুত। সাম্প্রতিক কয়েক মাসে তিনি ৫০টিরও বেশি সেলফি পোস্ট করেছেন। আর টুইটারে ফলোয়ার আকৃষ্ট করতে সমর্থন হয়েছেন ১৩,৩০০ জন। বছরের শুরুর দিকে তিনি তার বুকের ভাঁজের ছবি নিয়ে এক টুইটার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সাবেক টোরি এমপি লুইস মেনস্ক-এর সঙ্গে।

লেবার দলের কাউন্সিলর কারেন গত পরশু তার হাজারো টুইটার ভক্তকে জানিয়েছেন, তিনি ছুটিতে সূর্যস্নান করেছেন টপলেস হয়ে। অনলাইনে তার বুকের ভাঁজের ছবি পোস্ট করে রাজনীতিতে সম্পৃক্ত নারীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন মিসেস মেনস্কের এমন অভিযোগের পর তিনি এ কাজ করেন। মিসেস ডানচুকের জোর দাবি টুইটারে তার খোলামেলা ছবি কিন্তু আবেদনময়ী হওয়ার উদ্দেশ্যে নয়।

    আর্কাইভ