Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

'নূর হোসেনকে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে' : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, 'নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে'।
 
আজ শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের কাঁচপুর ব্রিজে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাত খুনের ঘটনার তদন্ত একটি বিচারিক কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব না। আমরা কি করেছি সেটার স্বচ্ছতা রয়েছে। আন্তরিকতারও কমতি নেই। সত্য উদঘাটন হবে। ইতিবাচক ফলাফলও আসবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (অপরেশন) চৌধুরী আব্দুলাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন প্রমুখ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১২:৫০ PM . বিভাগঃ .

0 comments for " 'নূর হোসেনকে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে' : আইজিপি "

Leave a reply

    আর্কাইভ