Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শাপলা চত্বরে ১০ নভেম্বর এনডিএফের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আগামী ১০ নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

আজ শনিবার বিকেলে জোটের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জোটের চেয়ারম্যান শওকত হোসেন জানিয়েছেন।

শওকত হোসেন বলেন, আগামী ৯ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁদের কর্মসূচি শুরু হবে। ১৪ অক্টোবর ঢাকা মহানগরের প্রতিনিধি সম্মেলন ও ছয়টি বিভাগীয় শহরে ছয়টি সমাবেশ করা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার ছোট ১০টি দলের সমন্বয়ে এনডিএফ নামের নতুন এই জোট গঠন করা হয়। এর মধ্যে পাঁচটি দল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে আসে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:০৯ PM . বিভাগঃ .

0 comments for " শাপলা চত্বরে ১০ নভেম্বর এনডিএফের সমাবেশ "

Leave a reply

    আর্কাইভ