প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীতে যুবক খুন, আটক ২
নিজেস্ব প্রতিবেদক: গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগের মাদারটেকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাহিদ আলী (২৮)।
জাহিদ পেশায় ইট-বালুর ব্যবসায়ী। তিনি উত্তর মাদারটেকের ২১/২ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
