প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
শেরপুরে জাতীয় পার্টির দুই দিনের কর্মসূচি প্রত্যাহার
স্থানীয় প্রতিনিধি: শেরপুরে ডাকা জেলা জাতীয় পার্টির আজ শনিবারের বিক্ষোভ-সমাবেশ এবং রোববারের পূর্ণ দিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা জাতীয় পার্টির সভাপতি ও শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন এ তথ্য জানান।
গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু সরকার দলীয় প্রভাব বিস্তার করে ৪২টি ভোটকেন্দ্রে সিল মেরে ভোট নেয়ার প্রতিবাদে এবং ওইসব কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণের দাবিতে বৃহস্পতিবার রাতে দুই দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে মো. ইলিয়াছ উদ্দিন জানান, প্রশাসন থেকে তাকে বিষয়টি দেখার জন্য আশ্বাস দেয়ায় এবং ঈদ ও পূজার বিষয়টি বিবেচনা করে এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলা নির্বাচনে জাপা সভাপতি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়। এছাড়া তিনি শুক্রবার সকালে চরপক্ষিমারী ইউনিয়নের বাগলদি গ্রামে প্রতিপক্ষের হামলায় যে দুই জন কর্মী খুন হয়েছে তারা তার নিজের কর্মী বলে দাবি করেন।