প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
স্থানীয় প্রতিনিধ: শুক্রবার দিবাগত রাতে খুলনায় একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম মোল্যা (৩০) নামে যুবককে আটক করেছে পুলিশ। পথের বাজার ফাঁড়ি পুলিশ বেবিট্রাক্সিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। মনিরুল ইসলাম যশোর জেলার মনিরামপুর থানার পাচাকড়ি গ্রামের জয়নাল মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিক নিয়মিত গাড়ি চেকিংকালে আমেরিকার তৈরি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম মোল্যাকে আটক করেন।
