প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রাত সাড়ে ৮টার দিকে হিলি সীমান্তের পার্শ্ববর্তী সোনাপুর মাঠ থেকে অভিযান চালিয়ে ভারত থেকে আনা শাড়িগুলো উদ্ধার করে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
গত রাত সাড়ে ৮টার দিকে হিলি সীমান্তের পার্শ্ববর্তী সোনাপুর মাঠ থেকে অভিযান চালিয়ে ভারত থেকে আনা শাড়িগুলো উদ্ধার করে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা উন্নতমানের ৪৩৭ পিস শাড়ির মূল্য প্রায় ১৭ লাখ ৪৮ হাজার টাকা।
জানা যায়, ভারতীয় শাড়ি নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টিম সোনাপুর মাঠের মধ্যে তাদের ধরার জন্য বসে থাকে। চোরাকারবারীরা সামনে চলে এলে বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বলেন। তখন চোরাকারবারীরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় শাড়িগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।