প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
রাজধানীর ধানমন্ডিতে ছয়তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে একটি ছয়তলা আবাসিক ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধানমন্ডির ৫ নং রোডের ৩৪ নং বাসায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
