Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

জামালপুরে বিএনপির জনসভা বিকেলে

স্থানীয় প্রতিনিধি: আজ বিকেলে জামালপুরে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। বিকেলে ৪টায় জেলা হাইস্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে জামালপুরের জনসমাবেশের উদ্দেশে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। জামালপুর সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।

আজকের জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান আব্দুল কাইয়ুম।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার জানান, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। জনসমাগম বৃদ্ধি করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:৩৬ AM . বিভাগঃ .

0 comments for " জামালপুরে বিএনপির জনসভা বিকেলে "

Leave a reply

    আর্কাইভ