প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
৬৮ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫
বি২৪ নিউজ ডেস্ক: জয়পুরহাটে একটি আবসিক হোটেলে অভিযান চালিয়ে কোবরা সাপের ১২ পাউন্ড বিষসহ পাঁচজনকে আটক করেছে র্যাপডি অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬৮ কোটি টাকা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং শনিবার সকাল ১১টার দিকে র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাব-৫ রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত বিষ ফ্রান্সের রেড ড্রাগন নামে একটি কোম্পানির বলে জানান তিনি।
