প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীতে দুই ছিনতাইকারী আটক
নিজেস্ব প্রতিবেদক: আজ শনিবার রাজধানীতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওমর ফারুক (২৩) ও ওয়াহিদুল (২০)।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুর একটার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার নাবিস্কো মোড় থেকে ছিনতাই করে দুই ছিনতাইকারী একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার লাগানো ছোট মাইক্রোবাস করে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় গুলশান থানার পুলিশ তাদের দুজনকে আটক করে।
