প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগে জাপানি সাঁতারু বহিষ্কার
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার এক ফটো সাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগে জাপানি এক সাঁতারুকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইনচনে চলমান এশিয়ান গেমসে এ ঘটনা ঘটে।এদিকে, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে জাপান। সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে জাপান দলের প্রতিনিধি তায়োশি আওকি এক সংবাদ সম্মেলনে বলেন, নাওয়া তমিতা নামে ওই সাঁতারুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।