Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

পর্যটন আমাদের জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে

নিজেস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন আমাদের শুধু আনন্দ ও বিনোদন দেয়না এটা আমাদের জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে। আজ শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি শেষে সমাপনী বক্তব্য তিনি এ কথা বলেন।

দেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) ও  বাংলাদেশ পযর্টন করপোরেশন এ বনার্ঢ র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৎস ভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়।

রাশেদ খান মেনন বলেন, ২০১৫ সালে সব মানুষের মধ্যে আমাদের নিজস্ব পর্যটন শিল্পকে পরিচয় করে দেওয়া হবে। আর দেশের দর্শনীয় স্থানগুলোকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ারও উদ্যোগ নেয়া হবে।

বিশ্ব পর্যটন দিবসে অ্যাটাবের সভাপতি এস এন মানজুর মুর্শেদ (মাহবুব) জানান, বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। দেশের মানুষের কাছে এগুলোর পরিচয় করে দেওয়া উচিত। তবে এর আগে সরকারের উচিত দেশের অবকাঠামোর উন্নয়ন করা।

উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৩৮ AM . বিভাগঃ .

0 comments for " পর্যটন আমাদের জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে "

Leave a reply

    আর্কাইভ