Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের শাখায় চুরি

স্থানীয় প্রতিনিধি: জয়পুরহাট শহরের প্রধান সড়কের শাহজাহান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় চুরির ঘটনা ঘটেছে। তে প্রায় দুই কোটি টাকা চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
গতকাল শুক্রবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

আজ শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে এ চুরির ঘটনা ঘটে। দুবৃ‌র্ত্তরা ব্যাংকের পুব দিকের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে টাকার পরিমাণ এর কম বা বেশি হতে পারে। ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক বর্তমানে ঢাকায় আছেন। উনি ফিরলে বিস্তারিত জানা যাবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:৩৮ PM . বিভাগঃ .

0 comments for " জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের শাখায় চুরি "

Leave a reply

    আর্কাইভ