Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ঝালকাঠিতে মাদরাসার ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষে আহত ২৫

স্থানীয় প্রতিনিধি: ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংর্ঘষে ছাত্রসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বিকাশের টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে গত রাত ১০টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  ২০টিরও বেশি দোকানে ভাঙচুর করেছে ওই মাদরাসার ছাত্ররা।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষর্দশীরা জানান, সন্ধ্যার দিকে ওই মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মাহিম মোবাইল ফোন দোকানদার রুহুল আমীনের বিকাশে নম্বর থেকে না বলে দুই হাজার টাকা তার মোবাইলে সেন্ডমানি করে।

এ সময় দোকানদার বিষয়টি মাহিমের কাছে জিজ্ঞাসা করলে প্রথমে সে অস্বীকার করে। পরে চাপ প্রয়োগ করা হলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে মাদরাসা ছাত্র মাহিম।

এ ঘটনায় দোকানের সামনে জড়ো হওয়া লোকজন মাহিমকে মারধর করতে চাইলে রুহুল আমীন তাদের বাধা দেয়। আর বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হয়।

এরপরে মাহিমকে মারধর করেছে এমন অভিযোগ এনে রাত ১০টার দিকে মাদরাসার প্রায় অর্ধশত ছাত্র প্রথমে রুহুল আমীনের দোকানসহ ওই বাজারের কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর করেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

তবে মাদরাসার শিক্ষক শহীদুল ইসলাম জানান, টাকা চুরির মিথ্যা অভিযোগ এনে মাদরাসার ওই ছাত্রকে নির্মম নির্যাতন করা হয়েছে। যার ফলে অন্য ছাত্ররা ক্ষিপ্ত হয়ে দোকান ভাঙচুর করেছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল রাকিব জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১০:৪৯ AM . বিভাগঃ .

0 comments for " ঝালকাঠিতে মাদরাসার ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষে আহত ২৫ "

Leave a reply

    আর্কাইভ